- Home
- West Bengal
- Annapurna Bhandar: ১ জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ৩০০০ টাকা, সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাত্রার সুবিধা
Annapurna Bhandar: ১ জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ৩০০০ টাকা, সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাত্রার সুবিধা
Annapurna Bhandar: শুভেন্দু অধিকারীর নতুন সরকার 'অন্নপূর্ণা ভান্ডার' প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে। আগামী ১ জুন থেকে রাজ্যের মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন।

প্রতিশ্রুতিগুলি পূরণ করার কাজ শুরু শুভেন্দু অধিকারীর
Annapurna Bhandar: নির্বাচনের আগেই ভোটপ্রচারের সময় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করার কাজ শুরু করলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১ জুন থেকেই অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভান্ডারের’ টাকা ঢুকতে শুরু করবে
সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই ‘অন্নপূর্ণা ভান্ডার’ চালুর দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। জানা যায় আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভান্ডারের’ টাকা ঢুকতে শুরু করবে। তারসঙ্গে ১ জুন থেকেই সরকারি বাসে চড়লে মহিলাদের কোনও ভাড়া গুনতে হবে না বলেও জানানো হয়েছে।
লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প
২০২১ সাল থেকে মহিলাদের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে প্রথমে মাসিক ৫০০ টাকা দিয়ে শুরু হয় পরে ধাপে ধাপে সেই টাকার পরিমাণ বেড়েছিল। শেষে লক্ষ্মীর ভান্ডারে টাকার পরিমাণ বাড়িয়ে মাসিক দেড় হাজার করা হয়েছিল।
মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা
আর তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য মাসে ১,৭০০ টাকা করে দেওয়া হত। তবে ২০২৬ সালে ভোটে মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে কথা দিয়েছিল বিজেপি।আর সেই কথা মতো প্রতিশ্রুতি পূরণের কথা ঘোষণা করল মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী।
১ জুন থেকে বিনামূল্যে সরকারি বাসে যাত্রার সুবিধা
ঠিক যেমন দিল্লিতে সরকার বদলানোর পরেও কেজরীওয়ালের চালু করা প্রকল্পগুলিএখনও বহাল রেখেছে দিল্লির বিজেপি সরকার। সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হল, আগামী ১ জুন থেকে বিনামূল্যে সরকারি বাসে যাত্রার সুবিধা পাবেন রাজ্যের মহিলারা।
যারা লক্ষ্মীভাণ্ডার পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পাবেন
এখন রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন জাগছে যে, তাহলে কি এই অন্নপূর্ণা ভান্ডার পেতে কি আবার নতুন করে আবেদন করতে হবে? এই প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপি সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যারা লক্ষ্মীভাণ্ডার পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় মাসে মাসে তিন হাজার টাকা পাবেন।
পয়লা জুন থেকেই মহিলাদের ডবল ধামাকা
আপাতত নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করার প্রয়োজন নেই। পরবর্তী সময়ে নথি যাচাইয়ের প্রয়োজন হলে রাজ্য সরকার তা জানিয়ে দেবে। তাই পয়লা জুন থেকেই মহিলাদের হাতে আসবে ৩০০০ টাকা সেই সঙ্গে সরকারি বাসে বিনামূল্যে যাত্রারও সুযোগ পাবেন রাজ্যের মা-বোনেরা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

