MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: DBT নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই করে নিন এই কাজ

Annapurna Bhandar: DBT নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই করে নিন এই কাজ

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অধীনে মহিলাদের  ৩০০০ টাকা ভাতা দেওয়া হবে। তবে অনুদানের টাকা পেতে এখন থেকে আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, কারণ সমস্ত সরকারি অনুদান ও ভর্তুকি এবার থেকে DBT-র মাধ্যমে পাঠানো হবে। এই নিয়মের এবার এল বদল।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : May 22 2026, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : chatgpt

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রকাশ্যে এল বড় চমক। এতদিন সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের টাকা পৌঁছে গেলেও এবার থেকে আধারের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সরাসরি টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বাংলায় নতুন করে চালু হচ্ছে মহিলাদের ভাতা। এবার বিজেপি সরকার রাজ্যের মহিলাদের দেবে ৩ হাজার টাকা করে। প্রতি মাসে এই টাকা পৌঁছে যাবে তাদের অ্য়াকাউন্টে। সেই প্রকল্পের জন্য ইতিমধ্যেই চালু হয়েছে অফিসিয়াল পোর্টাল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : AI PHOTO

এবার DBT নিয়ে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই সতর্ক হন। অন্নপূর্ণা ভাণ্ডার-সহ একাধিক প্রকল্পে নতুন এই নিয়ম কার্যকর হতে চলেছে। এই কারণে অনেকেই এখন ব্যাঙ্ক ও পোস্ট অফিসে গিয়ে আধার সিডিংয়ের কাজ করাচ্ছেন।

Related Articles

Related image1
জুন থেকে ভাতা বন্ধ, ধর্মের ভিত্তিতে দেওয়া অনুদানে ‘না’ রাজ্যের, দেখে নিন তালিতায় কোন কোন প্রকল্প
Related image2
Bekar Bhata: জুনেই মিলবে বেকার ভাতা, কোথায় কীভাবে আবেদন করবেন? কী নথি লাগবে?
36
Image Credit : AI PHOTE

প্রশাসনের দাবি, এবার থেকে DBT মাধ্যমে যাবে টাকা। সদ্য এই নিয়মে এসেছে বড় বদল। এতে অনুদান পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াবে এবং একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে টাকা যাওয়ার সমস্যা কমবে।

46
Image Credit : AI PHOTE

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে,এবার থেকে কোনও সরকারি অনুদান ও ভর্তুকির টাকা DBT-র মাধ্যমে পাঠানো হবে। সেই কারণেই আধারের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক করা হয়েছে। এটা বাধ্যতামূলক হয়েছে। অন্নপূর্ণা যোজনা সহ একাধিক প্রকল্পের এই নিয়ম চালু করা হয়েছে। এই সিদ্ধান্তের পর থেকেই বিভিন্ন ব্যাঙ্ক ও ডাকঘরে আধার সিডিং-র কাজ শুরু হয়েছে জোরকদমে।

56
Image Credit : social media

এদিকে আগে মমতা সরকার দিত লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা চালু করার সময় রাজ্যের মহিলারা পেতেন ৫০০ টাকা করে। পরে এই ভাতা বেড়ে হয় ১০০০ টাকা। আর চলতি ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ১৫০০ টাকা। এপ্রিল মাস পর্যন্ত সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা, তপশিলি মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। তেমনই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথীর মতো নানান প্রকল্প চালু করেছিল মমতা সরকার।

66
Image Credit : Asianet News

এদিকে কদিন আগে অগ্নিমিত্রা পাল বলেন, ‘আমরা খুব দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইনে আবেদন করার ব্যবস্থা করছি। যে মহিলা শিক্ষিত নন, তাঁদের সুবিধার জন্যেও এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুবই সহজ করতে হবে। মা-বোনেরা যাতে অনলাইনে আবেদন করতে পারে, তার ব্যবস্থা করছি।’জানা গিয়েছে, পোর্টাল চালু হলেও এখন কিছু প্রযুক্তিগত সমস্যা থাকায় আবেদন প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়নি। তাই পোর্টাল চালু হলেও এখনই নতুন করে আবেদন করা যাচ্ছে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
SSC: শিক্ষক নিয়োগে বাড়তি সময় চাই, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসি
Recommended image2
Now Playing
Netaji Insult Row: এবার গ্রেফতার হবেন অনন্ত মহারাজ? বিস্ফোরক চন্দ্রনাথ বসুর 'চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীকে
Recommended image3
Now Playing
Exclusive Interview: গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ৮০ বছর! ভয়াবহ সেই ঘটনা নিয়ে কী বললেন শঙ্কর মণ্ডল?
Recommended image4
Now Playing
Netaji Insult Row: নেতাজিকে নিয়ে এত খারাপ মন্তব্য!, মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরেই ইসলামপুরে গ্রেফতার যুবক
Recommended image5
Annapurna Yojana: মহিলাদের জন্য শর্ত শিথিল, অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়ানোর পদক্ষেপ সরকারের
Related Stories
Recommended image1
জুন থেকে ভাতা বন্ধ, ধর্মের ভিত্তিতে দেওয়া অনুদানে ‘না’ রাজ্যের, দেখে নিন তালিতায় কোন কোন প্রকল্প
Recommended image2
Bekar Bhata: জুনেই মিলবে বেকার ভাতা, কোথায় কীভাবে আবেদন করবেন? কী নথি লাগবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved