- Home
- West Bengal
- Annapurna Bhandar: বাংলায় বিজেপি ঝড়! মে মাস থেকেই কি ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার?
Annapurna Bhandar: বাংলায় বিজেপি ঝড়! মে মাস থেকেই কি ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার?
বাংলায় বিধানসভা ভোটের গণনায় বিজেপির হাওয়া জোরালো হতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপি সরকার ক্ষমতায় এলে কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করবে তা জেনে নিন।

বাংলায় এখন বিজেপির হাওয়া। বাংলায় আজ বিধানসভা ভোটের গণনা। ফের একবার আগামী ৫ বছরের জন্য ক্ষমতা কে আসতে চলেছে, সেই ছবি পরিষ্কার হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। তারপরই জানা যাবে কোন দল গঠন করবে নতুন সরকার। বিজেপি নাকি তৃণমূল।
এই আবহে সকলের মনে প্রশ্ন ভাতা নিয়ে। তবে কি এই মাস থেকেই বন্ধ হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার? আর মে মাস থেকেই কি ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার? কারণ বিজেপি সরকার ক্ষমতায় এলে ৩ হাজার করে দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে।
এদিকে মমতা সরকার ক্ষমতায় আসার পর চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রথমে ৫০০ টাকা পেতেন সাধারণ জাতির মহিলা। তপশিলি মহিলা (SC/ST) পেতেন ৭০০ টাকা করে। পরে এই ভাতা বেড়ে হয় ১০০০ টাকা। সে সময় ১০০০ টাকা পেতেন সাধারণ জাতির মহিলা। তপশিলি মহিলা (SC/ST) পেতেন ১২০০ টাকা করে।
শেষে চলতি ফেব্রুয়ারি মাসে ফের বেড়েছে ভাতা। বর্তমানে ১৫০০ টাকা করে পান সাধারণ জাতির মহিলা। তপশিলি মহিলা পেয়ে থাকেন ১৭০০ টাকা করে। এদিকে বাংলায় চালু আছে আরও অনেক ভাতা। তালিকায় আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে নতুন সংযোজন হওয়া যুবসাথী প্রকল্প।
এদিকে ভোটের প্রচারের সময় বিজেপি সরকার জানিয়েছে ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। কদিন আগে শোনা যাচ্ছিল, ক্ষমতায় আসার আগেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করছে বিজেপি সরকার। একাধিক জায়গা থেকে এসেছিল এমন খবর।
এদিকে এখনও পর্যন্ত যা গণনা হয়েছে, তাতে হাওয়া বিজেপির দিকে। তাই অনেকেই আশা করছেন এই মে থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। তবে, বিজেপি সরকার অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা ঠিক কবে থেকে মিলবে তা জানায়নি। তাই এখনই নিশ্চিত নয় যে, মে মাসে মিলবে কিনা ৩ হাজার।
আশা করা যাচ্ছে, বিজেপি সরকার গঠন করার পর এই নিয়ে কোনও ঘোষণা হবে। কবে কোথায় আবেদন পত্র বিলি করা হবে তা জানা যাবে সরকার গঠনের পরই। তবে, এবার রাজ্যের সকল মহিলাদের মাসে ৩ হাজার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

