- Home
- West Bengal
- Annapurna Bhandar: দিওয়ালির আগেই অন্নপূর্ণার উপভোক্তাদের জন্য সুখবর, কবে ঢুকবে কড়কড়ে ৩ হাজার টাকা?
Annapurna Bhandar: দিওয়ালির আগেই অন্নপূর্ণার উপভোক্তাদের জন্য সুখবর, কবে ঢুকবে কড়কড়ে ৩ হাজার টাকা?
Annapurna Bhandar: নভেম্বর মাস মানেই বছর শেষের পথে। উৎসবের মরশুমও শেষলগ্নে। ফলে পকেটও ফাঁকা। যারফলে অনেকেই ভাবছেন এই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার তিনহাজার টাকা? তাদের জন্য রয়েছে রাজ্য সরকারের বিরাট আপডেট। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

অন্নপূর্ণা ভাণ্ডারের নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ আপডেট জানুন
পালা বদলের পর বঙ্গে বদলেছে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার পদ্ধতিও। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে মহিলাদের অন্নপূর্ণা যোজনায় প্রতিমাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে নতুন রাজ্য সরকার। গত অক্টোবর মাসে এই প্রকল্পে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পেয়েছেন। ফলে স্বাভাবিক ভাবেই নভেম্বরে নতুন করে অন্নপূর্ণা যোজনায় আরও মহিলারা যুক্ত হবেন কীনা সেই বিষয়ে যেমন প্রশ্ন রয়েছে তেমনই চলতি মাসে কবে ঢুকবে টাকা সেই নিয়েও মহিলাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ঢুকবে?
রাজ্য সরকারের তরফে এখনই এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো না হলেও সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, কালীপুজোর আগে এবারও অন্নপূর্ণার টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। ফলে স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে দিওয়ালির আগেই রাজ্যের যোগ্য সকল মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা যোজনার কড়কড়ে তিনহাজার টাকা।
কী বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, অক্টোবরের মতো নভেম্বরেও মাসেও কালীপুজোর আগেই টাকা দিয়ে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনায়। ফলে চলতি মাসেও যে ১৭ তারিখের আগে টাকা ঢুকছে সেরকমই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ, চলতি সপ্তাহের শেষেই কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা সব রয়েছে। ফলে পকেটও প্রায় গড়ের মাঠ! এই অবস্থায় মহিলারা ভাবছেন চলতি মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। তাদের জন্য কার্যত সুখবর দিলো রাজ্য সরকার।
এই মাসে কত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে?
সরকারি সূত্রে খবর, অক্টোবর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে মোট ১ কোটি ৬৫ লক্ষ মহিলা আর্থিক সাহায্য পেয়েছেন। এছাডা়ও রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, যারা কাগজ পত্র জমা দেওয়ার পরও ভুল ত্রুটির কারণে এখনও পর্যন্ত তিনহাজার টাকা করে পাননি তাদের অপেক্ষা করার কথা জানানো হয়েছে। তথ্য সম্পূর্ণ যাচাইয়ের পরই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে।
নতুন করে আবেদন জানানো যাবে অন্নপূর্ণা যোজনায়?
সদ্য রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায় বিশেষ ঘোষণা করেছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে। তিনি জানান, যে সব যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেননি, তারা আরও কিছুদিন অপেক্ষা করুন। সকল প্রকৃত যোগ্য মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

