MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Today Weather: উইকেন্ডে রৌদ্রজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস, কালীপুজোর পরই বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়বে?

WB Today Weather: উইকেন্ডে রৌদ্রজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস, কালীপুজোর পরই বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়বে?

WB Today Weather: সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল। ধনতেরাসে কেমন থাকবে আবহাওয়া? ভূত চতুর্দশী এবং কালীপুজোয় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কালীপুজো কাটলেই বদলাতে পারে আবহাওয়া। সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 06 2026, 05:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ধনতেরাসে দিনভর কেমন থাকবে আবহাওয়া ?
Image Credit : Gemini | AI Generated

ধনতেরাসে দিনভর কেমন থাকবে আবহাওয়া ?

উৎসবের মরশুমে আপাতত স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ থাকবে। সকালে এবং সন্ধ্যায় আবহাওয়া থাকবে মনোরম। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। ফলে ধনতেরাসেও বৃষ্টির সম্ভাবনা কম।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
উইকেন্ডে মনোরম আবহাওয়া
Image Credit : Asianet News

উইকেন্ডে মনোরম আবহাওয়া

উৎসবের মরশুমে আপাতত স্বস্তির খবর। আজ থেকে রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ থাকবে। সকালে এবং সন্ধ্যায় আবহাওয়া থাকবে মনোরম। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে।

Related Articles

Related image1
Fire Crackers Safety: আলোর উৎসবের আগে বাজি বাজারে প্রশাসনের কড়া নজরদারি, ঝুঁকি নিতে নারাজ সরকার
Related image2
Kolkata Weather: মনোরম আবহাওয়ায় কাটবে উইকেন্ড! কালীপুজোর পরই হাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
37
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Asianet News

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহান্তের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, কালীপুজো পর্যন্ত আবহাওয়া মোটের উপর অনুকূল থাকলেও উৎসবের পরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

47
কলকাতার আবহাওয়ার সম্পূর্ণ আপডেট
Image Credit : Gemini AI

কলকাতার আবহাওয়ার সম্পূর্ণ আপডেট

কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তবে বৃষ্টির পরিমাণ সামান্য হতে পারে বলে পূর্বাভাস। কালীপুজো পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। সপ্তাহের শেষে তাপমাত্রা কমলে আবহাওয়া আরও মনোরম হতে পারে। তবে কালীপুজোর পর সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

57
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : others

উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গেও বুধবার থেকে রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। শনিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

67
ঘূর্ণিঝড় মুরাসুর কী প্রভাব চলছে?
Image Credit : Gemini

ঘূর্ণিঝড় মুরাসুর কী প্রভাব চলছে?

এদিকে ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে নিম্নচাপে পরিণত হয়েছে। সিস্টেমটির অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ক্রমশ শক্তি হারাবে এই নিম্নচাপ। এছাড়াও অসম, হরিয়ানা, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটকে ঘূর্ণাবর্ত রয়েছে। তামিলনাড়ু উপকূলেও সক্রিয় ঘূর্ণাবর্তের পরিস্থিতি রয়েছে।

77
আপাতত বৃষ্টির আশঙ্কা নেই
Image Credit : gemini

আপাতত বৃষ্টির আশঙ্কা নেই

সব মিলিয়ে ভূত চতুর্দশী, কালীপুজো এবং দীপাবলিতে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। উৎসবের দিনগুলিতে আবহাওয়া থাকতে পারে অনুকূল। তবে কালীপুজোর পরেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Jagannath Chattopadhyay: ‘ডিগ্রি বিক্রির দোকান বন্ধ করবই!’ বড় ঘোষণা উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের
Recommended image2
Now Playing
CM Suvendu On Awas Yojana Money: রাজ্যে আর থাকবে না ছাদহীন বাড়ি! ৭ লক্ষ পরিবারকে আবাস যোজনার টাকা দেওয়ার ঘোষণা
Recommended image3
Chalta Fire: দাউ দাউ করে জ্বলছে চালতার জঙ্গলের আগুন, আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে
Recommended image4
Now Playing
CM Suvendu On Potato Export: আলুর দাম ও রপ্তানি নিয়ে বড় পদক্ষেপ! চাষিদের স্বস্তি দিতে কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?
Recommended image5
Ration Card: শুধু চাল-গম তোলাই নয়! রেশন কার্ড না থাকলে আটকে যেতে পারে ২ সরকারি প্রকল্পের সুবিধা
Related Stories
Recommended image1
Fire Crackers Safety: আলোর উৎসবের আগে বাজি বাজারে প্রশাসনের কড়া নজরদারি, ঝুঁকি নিতে নারাজ সরকার
Recommended image2
Kolkata Weather: মনোরম আবহাওয়ায় কাটবে উইকেন্ড! কালীপুজোর পরই হাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved