- Home
- West Bengal
- Annapurna Bhandar: ১২ পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কি NRC! ৩০টা প্রশ্ন কেন? তৈরি হয়েছে বিতর্ক
Annapurna Bhandar: ১২ পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কি NRC! ৩০টা প্রশ্ন কেন? তৈরি হয়েছে বিতর্ক
Annapurna Bhandar: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেইমত বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় সেই সেই প্রতিশ্রুতি পুরণ করেছে। বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিতর্কেরে ঝড়।

অন্নপূর্ণা ভাণ্ডার
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেইমত বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় সেই সেই প্রতিশ্রুতি পুরণ করেছে। কিন্তু বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজ্য জুড়ে।

১২ পাতার অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম প্রকাশ
বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ করেছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম। সবমিলিয়ে ১২ পাতার ফর্ম প্রকাশ করা হয়েছে। তারপর থেকেই রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার।
মুখ্যমন্ত্রীর ঘোষণা
মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকরী ঘোষণা করেছিলেন পূর্বতন সরকার যে যে জনমুখী প্রকল্পগুলি চালাত সেগুলির কোনওটাই বন্ধ হবে না। সবকটি প্রকল্প চলবে। তিনি আরও বলেছিলেন তাঁর মূল লক্ষ্য বৈধ মানুষ যাতে প্রকল্পের সুবিধে পায় তা দেখার। সেইমত মৃত, অনুপ্রবেশকারী-দের নাম বাদ দিতে তৎপর প্রশাসন।
প্রথম বিতর্ক
প্রথম বিতর্কই তৈরি হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক ৩০০০ টাকা পেতে হতে ১২ পাতার ফর্ম ফিলআপ করতে হবে। যা পিছিয়ে পড়া মানুষের কাছে চ্যালেঞ্জের বলেও মনে করেছেন অনেকে।
পারিবারিক তথ্য
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য একজন মহিলাকে গোটা পরিবারের তথ্য দিতে হবে। আর সেই কারণে মহিলাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাদের কথায় কেন একজন মহিলাকে গোটা পরিবারের আর্থিক তথ্য দিতে হবে?
মহিলাদের অভিযোগ
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক মহিলার অভিযোগ ১২ পাতার ফর্ম পুরণ করার মাধ্যমে রাজ্য সরকার সুকৌশলে এক একটি পরিবারের সমস্ত তথ্য চেয়েছে। পাশাপাশি সুকৌশলে উপভোক্তার পাশাপাশি পরিবারের সব তথ্য নিয়ে নিচ্ছে। এতে উপভোক্তার সংখ্যা কমতে পারে।
লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তার সংখ্যা
পূর্বতন সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা ছিল ২ কোটি ২০ লক্ষ। তার থেকে ইতিমধ্যেই ৩০ লক্ষের নাম বাদ পড়তে চলেছে। সেই তালিকায় ভুয়ো গ্রাহকদের পাশাপাশি এসআইআর-এর বাদ পড়া মহিলাদের নামও বাদ পড়েছে।
নতুনদের সঙ্গে পুরনোদেরও ফর্ম পুরণ
লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের এই ১২ পাতার ফর্ম পুরণ করতে হবে। পাশাপাশি নতুন আবেদনকারীদেরও ফর্ম পুরণ করতে হবে। অর্থাৎ ৩০০০ টাকা পাওয়ার জন্য এবার সকল আবেদনকারীকেই ফর্ম পুরণ করতে হবে। যাতে প্রশ্ন উঠছে কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের আবারও নতুন করে ফর্ম পুরণ করতে হবে?
৩০টি প্রশ্ন
অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে সব মিলিয়ে ৩০টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে প্রশ্ন কেন এত প্রশ্নের উত্তর দিতে হবে? জমির পরিমাণ, ঘরের সংখ্যা, পরিবারের স্বাস্থ্যবিমা- এজাতীয় তথ্য কেন চাওয়া হয়েছে। শিশুদের টিকা সংক্রান্ত প্রশ্নও রয়েছে। যার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না আবেদনকারীরা।
সরকার বিরোধীর বয়না
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অগ্নিমিত্রা পল জানিয়েছেন, 'শুরুতে আমরা ভেবেছিলাম, উপভোক্তা তালিকা একেবারে নির্ভুল রয়েছে। কিন্তু দেখা গেল, অনুপ্রবেশকারীরাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। ফলে আমাদের আবার যাচাইয়ের পথে হাঁটতেই হল।' কুণাল ঘোষের মন্তব্য, 'ফর্মে গোটা পরিবারের যা যা তথ্য চাওয়া হয়েছে, তা কতটা জরুরি? এত শর্ত কেন? ফর্ম পূরণ করলেই সবাই টাকা পাবে তো?'
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.
