09:06 PM (IST) Oct 20

WB Weather: ককরোচ পার্টির পাল্টা দিল্লিতে পথে লাল হিট জনতা পার্টি, পোড়ানো হল রাহুল-ধ্রুব রাঠির কুশপুতুল

দশেরার দিন পূর্ব দিল্লিতে 'লাল হিট জনতা পার্টি'র সদস্যরা রাহুল গান্ধী, ধ্রুব রাঠি সহ বেশ কয়েকজনের কুশপুতুল পোড়ান। পাশাপাশি, শ্রী কেশব রামলীলা কমিটির ৩০ ফুটের একটি আরশোলার কুশপুতুল পোড়ানো নিয়ে আপ নেতা সৌরভ ভরদ্বাজ পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

Read Full Story
09:06 PM (IST) Oct 20

WB Weather: Dussehra - 'দেশের উন্নতির স্বার্থে আত্মনির্ভরতা প্রয়োজন,' দশেরায় বার্তা প্রধানমন্ত্রীর

Dussehra 2026: মঙ্গলবার দশেরার দিন দিল্লির (Delhi) ইন্দ্রপ্রস্থ রামলীলা ময়দানে (Indraprastha Ramleela Ground) বিজয়া দশমী (Vijayadashami) উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তিনি এই অনুষ্ঠানে দেশের ঐক্য ও উন্নতির উপর জোর দেন।

Read Full Story
08:16 PM (IST) Oct 20

WB Weather: PM Modi - 'দেশের স্বার্থে সবাইকে একজোট হতে হবে', রামের আদর্শ মনে করিয়ে দিলেন মোদী

মঙ্গলবার নয়াদিল্লির আইপি এক্সটেনশনে দশেরা উদযাপনে যোগ দিয়ে রামরাজ্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।

Read Full Story
07:51 PM (IST) Oct 20

WB Weather: Cristiano Ronaldo - 'আমাকে ডুবিয়েছে,' ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তোপ এরিক টেন হ্যাগের

Cristiano Ronaldo vs Erik ten Hag: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) প্রাক্তন ম্যানেজার এরিক টেন হ্যাগের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিবাদ নিয়ে বিশ্বজুড়ে অনেক চর্চা হয়েছে। চার বছর আগের সেই ঘটনা নিয়ে মুখ খুললেন ডাচ কোচ। তিনি রোনাল্ডোকে তীব্র আক্রমণ করেছেন।

Read Full Story
07:44 PM (IST) Oct 20

WB Weather: Venezuela Oil - ভেনেজুয়েলার তেল শোধনে ভরসা , তেল শোধনে ভারতকে 'সুপার পাওয়াল' বললেনমার্কো রুবিওর

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও মুম্বই সফরে এসে ভারতকে তেল শোধনের সুপারপাওয়ার বলেছেন। মার্কিন প্রতিনিধি দল ভেনেজুয়েলার তেল উৎপাদন নিয়ে রিলায়েন্সের সঙ্গেও কথা বলবে।

Read Full Story
07:13 PM (IST) Oct 20

WB Weather: Delhi High Court - জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদ, দিল্লি হাইকোর্টে সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ

স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের (SEM) নির্দেশে জেল হেফাজতের মেয়াদ বেড়েছে। এর প্রতিবাদেই এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন ককরোচ জনতা পার্টির (CJP) দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা।

Read Full Story
06:33 PM (IST) Oct 20

WB Weather: Gold Loan - সোনার বিস্কুট জমা রাখলে কেন লোন দেয় না ব্যাঙ্ক? আসল কারণ জানুন

অনেকেই ভাবেন, সোনা থাকলেই ব্যাঙ্ক থেকে সহজে লোন পাওয়া যায়। কিন্তু যে ব্যাঙ্ক বা ফিন্যান্স কোম্পানিগুলো সোনার গয়নার ওপর লোন দেয়, তারা সোনার বিস্কুট বা বারের ওপর লোন দিতে সাধারণত আগ্রহ দেখায় না। এর পেছনের আসল কারণটা কী?

Read Full Story
06:14 PM (IST) Oct 20

WB Weather: Yusuf Pathan - মমতার সঙ্গ ছাড়ার 'পুরস্কার?' ভদোদরায় বিতর্কিত জমি পাচ্ছেন ইউসুফ পাঠানের

NCPI MP Yusuf Pathan: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (AITC) ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এরপরেই গুজরাতের (Gujarat) ভদোদরায় (Vadodara) এক বিতর্কিত জমির মালিকানা পেয়ে গেলেন এই প্রাক্তন ক্রিকেটার।

Read Full Story
05:25 PM (IST) Oct 20

WB Weather: Badrinath Dham - হাতে আর মাত্র কয়েকটা দিন! তারপরই বন্ধ হয়ে যাবে বদ্রীনাথ ধামের দরজা

শীতের মরশুম শুরু হতেই আগামী ১৬ নভেম্বর রাত ৯টা ৩৭ মিনিটে বন্ধ হতে চলেছে বদ্রীনাথ ধামের দরজা। মন্দির কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে।

Read Full Story
05:06 PM (IST) Oct 20

WB Weather: Ranji Trophy - শাহবাজদের দাপটে এবার সার্ভিসেস বধ বাংলার, দুইয়ে দুই বঙ্গ ব্রিগেডের

Ranji Trophy: দিল্লির পর সার্ভিসেস। রঞ্জি ট্রফিতে তাদের প্রথম দুটি ম্যাচে অনবদ্য জয় পেল বাংলা। মঙ্গলবার দিল্লিতে সার্ভিসেসের বিরুদ্ধে ৬০ রানে জয় ছিনিয়ে নিয়ে ২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে তালিকায় শীর্ষে অভিমন্যু ঈশ্বরণের দল।

Read Full Story
04:51 PM (IST) Oct 20

WB Weather: 'আমাকে কি আগের মুখ্যমন্ত্রী পেয়েছেন?' চোরবাগানে পদপিষ্ট হয়ে নিহত শ্রীপর্ণার বাড়িতে গিয়ে কেন এমন বললেন CM শুভেন্দু অধিকারী

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্রীপর্ণা পোদ্দারের। শোকাহত পরিবারের কাছে তাঁর বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কী বললেন তিনি, জানুন।

Read Full Story
04:02 PM (IST) Oct 20

WB Weather: বাংলাদেশ-নেপালের সঙ্গে ভারতের তুলনা টানতে নারাজ দিপকে, ককরোচদের আন্দোলনকে গান্ধীর সত্যাগ্রহের সঙ্গে তুলনা

ভারতে চলমান বিক্ষোভের সঙ্গে বাংলাদেশ বা নেপালের সরকার পতনের তুলনা সরাসরি খারিজ করে দিয়েছেন সিজেপি কর্মী অভিজিৎ দিপকে। জেলে বন্দি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার আন্দোলনকে তিনি সম্পূর্ণ অহিংস এবং গান্ধীবাদী সত্যাগ্রহ বলে দাবি করেছেন।

Read Full Story
03:31 PM (IST) Oct 20

WB Weather: DA মামলা - সুপ্রিম কোর্টে জমা পড়া ইন্দু মালহোত্রা কমিটির ৩য় রিপোর্টে কী রয়েছে? জানলে চমকে উঠবেন

DA 3rd Report: বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জমা পড়ল ইন্দু মালহোত্রা কমিটির তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট। শিক্ষক, শিক্ষাকর্মী ও গ্রান্ট-ইন-এইড কর্মীদের দাবির উল্লেখ নেই বলে ক্ষোভ। রিপোর্টে কী রয়েছে, জানুন।

Read Full Story
02:09 PM (IST) Oct 20

WB Weather: Kim Jong Un - কিম জং উন কি কোমায়? জল্পনা উড়িয়ে মেয়ের সঙ্গে প্রকাশ্যে উত্তর কোরিয়ার শাসক

উত্তর কোরিয়ার শাসক কিম জং উন কোমায় চলে গেছেন, এমন জল্পনা উড়িয়ে দিল সে দেশের সরকার। সরকারি সংবাদ সংস্থা সম্প্রতি তাঁর মেয়ের সঙ্গে একটি প্রদর্শনীতে যাওয়ার ছবি প্রকাশ করেছে। গত এক সপ্তাহ ধরে বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে কিমকে দেখা যায়নি, আর তার পরেই তাঁর স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে।
Read Full Story
01:27 PM (IST) Oct 20

WB Weather: Japan Heads to Mars Moon - মঙ্গলের উপগ্রহ থেকে মাটি আনতে মহাকাশযান পাঠাল জাপান, স্পেসে ইতিহাসের পথে সূর্যোদয়ের দেশ

Japan Heads to Mars Moon: মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করল জাপান। মঙ্গল গ্রহের উপগ্রহ 'ফোবোস' থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার ঐতিহাসিক লক্ষ্য নিয়ে পাড়ি দিল জাপানি মহাকাশযান। মিশনটির নাম ‘মার্শিয়ান মুন্স এক্সপ্লোরেশন’(MMX)।

Read Full Story
01:20 PM (IST) Oct 20

WB Weather: Yandex Data Center - ইউক্রেনের হামলায় রাশিয়ায় বিপর্যয়, ব্যাহত ব্যাঙ্কিং থেকে ট্যাক্সি পরিষেবা

রাশিয়ার টেক জায়ান্ট ইয়ানডেক্সের ডেটা সেন্টারে ইউক্রেন বিমান হামলা চালিয়েছে। এর জেরে দেশটিতে চরম সংকট তৈরি হয়েছে। রাশিয়ায় অনলাইন ব্যাঙ্কিং, ট্যাক্সি এবং ডিজিটাল ডোর কি-এর মতো জরুরি পরিষেবাগুলো ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বলে খবর।
Read Full Story
12:08 PM (IST) Oct 20

WB Weather: Share Market Today - উৎসবের মরশুমে ব্যাপক পতনের মাঝেও এই ৩টি স্টকে বড় মুনাফা করার রয়েছে সুযোগ

Share Market Today: সোমবার শেয়ার বাজারে নিফটি ৫০-এর বড় পতনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার পরামর্শ দিয়েছেন।

Read Full Story
11:40 AM (IST) Oct 20

WB Weather: Gold Price Today Kolkata - খুশির খবর! অনেকটা কমলো সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: উৎসবের বাজারে মহানবমীতে অনেকটা কমলো সোনার দাম। ২০ অক্টোবর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story
11:35 AM (IST) Oct 20

WB Weather: Mohan Bhagwat - 'ভাগ হলেই দুর্বল হয়েছি আমরা', যুবসমাজকে বার্তা আরএসএস প্রধানের

গোটা বিশ্বের যাবতীয় সমস্যার সমাধান একমাত্র ভারতের কাছেই আছে। নাগপুরে বিজয়াদশমীর অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। পাশাপাশি, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের পক্ষেও সওয়াল করেন তিনি। তাঁর মতে, আজকের যুবসমাজ কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, তার ফারাক বুঝতে পারছে না।

Read Full Story
11:08 AM (IST) Oct 20

WB Weather: Gold Loan EMI - Gold Loan-এ ১টা EMI মিস করলেই সর্বনাশ? নিলামের আগে ব্যাঙ্ককে মানতেই হবে RBI-এর এই ৩টি কড়া নিয়ম

Gold Loan EMI: সোনা বন্ধক রেখে লোন নিয়েছেন? ১টা EMI মিস হলেই কি ব্যাঙ্ক আপনার সাধের গয়না নিলাম করে দেবে? এই আতঙ্কে অনেকেই থাকেন। RBI-এর নতুন নিয়মে এই প্রক্রিয়া অনেক বেশি স্বচ্ছ ও গ্রাহক-বান্ধব করা হয়েছে। জেনে নিন আসল নিয়ম।

Read Full Story