এবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় কড়া নিরাপত্তা। প্রথমবার ৩ হাজার পুলিশের পাশাপাশি ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। সিসি ক্যামেরা ও কড়া নজরদারি চলবে।

চলছে উৎসবের মরশুম। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটার পর এবার জগদ্ধাত্রী পুজো। সোমবার জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। ইতিমধ্যে একাধিক জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে চন্দনগরে। জগদ্ধাত্রী পুজোয় প্রথমবার চন্দননগরে আধা সামরিক বাহিনী। চোরবাগানের ঘটনার পর বাড়তি সতর্কতা সর্বত্র। জেনে নিন আর কী কী বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এবার জগদ্ধাত্রী পুজোয় প্রথমবার চন্দননগরে আধা সামরিক বাহিনী। ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী ও ৩ হাজার রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। ৪৪৬টি পুজোকে ৫টি জোন এবং ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে। ২৪ ঘন্টা সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি জলপথ, রেল ও সড়কে চলবে কড়া টহল। দুপুর ২টো থেকে ভোর ৬টা পর্যন্ত শহরে নো এন্ট্রি থাকবে।

মণ্ডপে ঢোকা ও বের হওয়ার পর যাতে প্রশস্ত হয় তা দেখার পাশাপাশি ভীড় নিয়ন্ত্রণে পুজো কমিটিগুলোকে একগুচ্ছ নির্দেশ দিয়েছে সরকার। যে সব পুজো প্যান্ডেলে বেশি ভিড় হয় সেগুলোতে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থাকবে সিভিল ভলেন্টিয়ার।

অর্থাৎ সব মিলিয়ে ৩ হাজার রাজ্য পুলিশের সঙ্গে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। নির্বাচনের সময় থেকেই রাজ্যে রয়েছে বাহিনী, সেই বাহিনীকে জগদ্ধাত্রী পুজোয় ব্যবহার করছে প্রশাসন। অন্যান্য বছর বারোশো পুলিশ থাকে। এবার এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এরই সঙ্গে কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরায় নজরদারি চলছে। জলপথে প্রেট্রোলিং থেকে রেল সড়ক, সর্বত্র কড়া নিরাপত্তা থাকছে। পুলিশের পক্ষ থেকে পুজোর কদিন নো এন্ট্রি আছে শহরে। দুপুর ২টো থেকে ভোর ৬টা পর্যন্ত নো এন্ট্রি থাকবে।

সব মিলিয়ে এবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় কড়া নিরাপত্তা। প্রথমবার ৩ হাজার পুলিশের পাশাপাশি ৬ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। সিসি ক্যামেরা ও কড়া নজরদারি চলবে। জল-রেল-সড়কে টহলের পাশাপাশি দুপুর ২টো থেকে ভোর ৬টা পর্যন্ত যান চলাচলে নো-এন্ট্রি কার্যকর থাকবে।