MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
8th Pay Commission
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Yoyona: অগাস্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা! কীভাবে বুঝবেন আপনার আবেদন কোথায় আটকে রয়েছে?

Annapurna Yoyona: অগাস্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা! কীভাবে বুঝবেন আপনার আবেদন কোথায় আটকে রয়েছে?

Annapurna Yoyona Status Check: প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা মিললেও অন্নপূর্ণা যোজনায় এখনও মেলেনি অগাস্টের তৃতীয় কিস্তির টাকা? কবে ঢুকবে অ্যাকাউন্টে কড়কড়ে তিন হাজার টাকা? কী বলছে রাজ্য সরকার? বিস্তারিত তথ্য জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 03 2026, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
এখনও আপনার অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা?
Image Credit : Asianet News

এখনও আপনার অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা?

আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন? কিন্তু এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি? কারণ, অনেক আবেদনকারী ইতিমধ্যেই টাকা পেলেও, হাজার হাজার আবেদন এখনও ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। তাহলে অগাস্ট মাসে কারা টাকা পেতে পারেন? আর আপনার আবেদন এখন কোন অবস্থায় আছে, সেটা কীভাবে জানবেন? পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
অগাস্টে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?
Image Credit : Asianet News

অগাস্টে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?

গত দু'মাসে দুই দফায় বহু যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু এখনও এমন অনেক মহিলা রয়েছেন, যাঁরা আবেদন করার পরেও টাকা পাননি বলে অভিযোগ করছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আশ্বাস, যাঁদের আবেদন এখনও আন্ডার ভেরিফিকেশন রয়েছে, তাঁদের নথি যাচাইয়ের কাজ আগামী ৩০ অগাস্টের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থাৎ, যাঁরা সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

Related Articles

Related image1
SC On TMC Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ধাক্কা কালীঘাট তৃণমূলের, ইডির কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
Related image2
FCRA Bill Controversy: এফসিআরএ বিল নিয়ে সংসদে ঝড় ওঠার অপেক্ষা, কেন এই বিলের বিরোধিতায় বিরোধীরা?
36
কীভাবে বুঝবেন আপনার আবেদন কোথায় আটকে রয়েছে?
Image Credit : Asianet News

কীভাবে বুঝবেন আপনার আবেদন কোথায় আটকে রয়েছে?

অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস চেক করলে কয়েক ধরনের বার্তা দেখা যেতে পারে।

যদি Verified বা Approved লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার আবেদন অনুমোদিত হয়েছে। নিয়ম অনুযায়ী টাকা পাওয়ার কথা।

যদি Pending at BDO Office লেখা থাকে, তাহলে আবেদন জমা পড়েছে ঠিকই, কিন্তু এখনও সরকারি স্তরে নথি যাচাই চলছে। এই ক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করতে হবে।

আবার Rejected লেখা থাকলে বুঝতে হবে কোনও কারণে আবেদন বাতিল হয়েছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করাই সবচেয়ে ভালো।

আর যদি Invalid Bank Account লেখা দেখা যায়, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে সমস্যা রয়েছে। সেক্ষেত্রেও বিডিও অফিসে গিয়ে সমস্যার সমাধান করতে হবে।

46
অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়া নিয়ে কী বলেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল?
Image Credit : Freepik

অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়া নিয়ে কী বলেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল?

এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সরকারের লক্ষ্য ছিল লক্ষ্মীর ভাণ্ডারের প্রকৃত সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনার আওতায় আনা। কিন্তু পরে দেখা যায়, এমন অনেকের নাম তালিকায় রয়েছে, যাঁদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা নয়। তাঁর দাবি, আয়করদাতা বা যোগ্যতার বাইরে থাকা কিছু ব্যক্তির নামও তালিকায় উঠে এসেছিল। সেই কারণেই প্রকল্পের নিয়মে কিছু পরিবর্তন এবং কড়া নথি যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

56
টাকা না পেলেও হতাশ হওয়ার কারণ নেই
Image Credit : gemini

টাকা না পেলেও হতাশ হওয়ার কারণ নেই

তাই যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে হতাশ হওয়ার কারণ নেই। আপনার আবেদন যদি এখনও ভেরিফিকেশনের পর্যায়ে থাকে এবং সমস্ত নথি সঠিক থাকে, তাহলে এই মাসের মধ্যেই যাচাই শেষ হওয়ার পর পরবর্তী পর্যায়ে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

66
আবেদন স্ট্যাটাস দেখুন
Image Credit : Asianet News

আবেদন স্ট্যাটাস দেখুন

আপনি যদি এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার নিজের আবেদন স্ট্যাটাস দেখে নিন। প্রয়োজন হলে বিডিও অফিস বা সরকারি হেল্পলাইনে যোগাযোগ করুন। সরকারি ঘোষণা অনুযায়ী, যোগ্য আবেদনকারীদের নথি যাচাই শেষ হলেই পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
কলকাতার খবর
শুভেন্দু অধিকারী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nepal Flood Warning WB: নেপালের বিপর্যয়, উত্তরবঙ্গের বন্যার অশনি সংকেত! হাই অ্যালার্টে পাঁচটি জেলা
Recommended image2
Census: জনগণনার কাজে বড় বাধা রাজ্যের জনপ্রতিনিধিদের অসহযোগিতা! গৃহগণনায় গিয়ে বিপাকে গণনাকর্মীরা
Recommended image3
Train Cancelled: ৪ সেপ্টেম্বর পর্যন্ত বহু ট্রেন বাতিল ! যাত্রার আগে তালিকাটি প্রকাশ করেছে
Recommended image4
Mamata Vs Kakoli: 'মমতার অধঃপতন হয়েছে!' , তৃণমূল নেত্রীর সঙ্গে অভিষেককেও ধুয়ে দিলেন কাকলি
Recommended image5
Ajker Bangla News Live: PM Modi - ৪ দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজস্তান সফরে প্রধানমন্ত্রী মোদী, রইল পুরো সফরসূচি
Related Stories
Recommended image1
SC On TMC Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ধাক্কা কালীঘাট তৃণমূলের, ইডির কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
Recommended image2
FCRA Bill Controversy: এফসিআরএ বিল নিয়ে সংসদে ঝড় ওঠার অপেক্ষা, কেন এই বিলের বিরোধিতায় বিরোধীরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved