MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Arpita Ghosh TMc Profile: অর্পিতা ঘোষের সম্পত্তি কীভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে, দেখুন বালুরঘাটের তৃণমূল প্রার্থীর সাম্প্রতিক হলফনামা

Arpita Ghosh TMc Profile: অর্পিতা ঘোষের সম্পত্তি কীভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে, দেখুন বালুরঘাটের তৃণমূল প্রার্থীর সাম্প্রতিক হলফনামা

Arpita Ghosh TMC Profile: বালুরঘাট থেকে এবার বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে লড়তে চলেছেন নাট্যকর্মী অর্পিতা ঘোষ। বালুরঘাটের প্রাক্তন সাংসদ এবার সেখানে বিধায়ক হওয়ার লড়াইয়ে। আসুন দেখে নেওয়া যাক মমতার পালাবদলের সঙ্গী অর্পিতার কথা।

2 Min read
Author : Partha Pratim Chandra
Published : Apr 06 2026, 11:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বালুরঘাটে কঠিন পিচে অর্পিতা
Image Credit : Facebook

বালুরঘাটে কঠিন পিচে অর্পিতা

বালুরঘাটে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সামনে কঠিন চ্য়ালেঞ্জ। গত বিধানসভা ও লোকসভা দুটিতেই বালুরঘাটে জিতেছে বিজেপি। এবার বালুরঘাটে অর্পিতার লড়াই বিজেপির বিদ্যুত রায়ের বিরুদ্ধে। গতবার এই আসনে বিজেপির অশোক লাহিড়ি প্রায় সাড়ে ১৩ হাজার ভোটে হারান তৃণমূলের শেখর সেনগুপ্ত-কে। ২০২৪ লোকসভা ভোটেও এখান থেকে লিড নিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
অর্পিতার সম্পত্তি
Image Credit : Facebook

অর্পিতার সম্পত্তি

অর্পিতা ঘোষের সম্পত্তির চিত্র সামনে এল তাঁর নির্বাচনী হলফনামায়। গত কয়েক বছরে তাঁর সম্পত্তির পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ের তথ্য অনুযায়ী, পাঁচ বছরে তাঁর সম্পত্তি পাঁচগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছিল। সাম্প্রতিক হলফনামা বলছে, গত সাত বছরে তাঁর অস্থাবর সম্পত্তি প্রায় চারগুণ বেড়েছে। তবে উল্লেখযোগ্য বিষয়, তাঁর নিজের নামে কোনও বাড়ি নেই। একটি চারচাকা গাড়ি রয়েছে।

Related Articles

Related image1
Rajya Sabha Vote: অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসন, রাজ্য়সভার ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের
Related image2
TMC Candidate List: নন্দীগ্রামে পবিত্র কর, বালুরঘাটে অর্পিতা ঘোষ, জানুন ২৯১টি আসনে তৃণমূল প্রার্থীদের নাম
310
অস্থাবর সম্পত্তি
Image Credit : Facebook

অস্থাবর সম্পত্তি

৫৯ বছর বয়সী অর্পিতা ঘোষ কলকাতার বেহালার বাসিন্দা। হলফনামা অনুযায়ী, তাঁর কাছে নগদ রয়েছে প্রায় ৪৫ হাজার টাকা। বিভিন্ন ব্যাঙ্কে সঞ্চয় ও স্থায়ী আমানত মিলিয়ে অর্থ রাখা আছে। শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে মিলিয়ে প্রায় ৭.৫ লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে। পাশাপাশি রয়েছে জীবনবিমা পলিসি।

410
গাড়ি
Image Credit : FB

গাড়ি

অর্পিতার একটি চারচাকা গাড়ি রয়েছে, যা তিনি ২০২০ সালে কেনেন। সেই সময় গাড়িটির মূল্য ছিল প্রায় ১১ লক্ষ টাকা। তাঁর নামে কোনও গয়না নেই। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১.২২ কোটির বেশি।

510
স্থাবর সম্পত্তি
Image Credit : FB

স্থাবর সম্পত্তি

হলফনামা অনুযায়ী, অর্পিতার নিজের নামে কোনও কৃষিজমি বা পৈতৃক সম্পত্তি নেই। এমনকি তাঁর নামে কোনও বাড়িও নেই। পাশাপাশি তাঁর কোনও ঋণও নেই বলে উল্লেখ করা হয়েছে।

610
সম্পত্তি বৃদ্ধির হিসাব
Image Credit : FB

সম্পত্তি বৃদ্ধির হিসাব

২০১৪ সালে প্রথমবার নির্বাচনে দাঁড়ানোর সময় তিনি তাঁর মোট সম্পত্তি প্রায় ৫.৪৪ লক্ষ টাকা বলে জানিয়েছিলেন। ২০১৯ সালে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ২৮.২৪ লক্ষ টাকা। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, তাঁর বার্ষিক আয় ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৯.২২ লক্ষ টাকা। গত কয়েক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।

710
 শিক্ষাগত যোগ্যতা
Image Credit : FB

শিক্ষাগত যোগ্যতা

নাট্যকর্মী অর্পিতা ঘোষ ১৯৮৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হন।

810
 ভোটের ময়দানে অভিজ্ঞতা
Image Credit : FB

ভোটের ময়দানে অভিজ্ঞতা

নাটকের মঞ্চ থেকে প্রথমবার ভোটের ময়দানে নামেন ২০১৪ লোকসভা নির্বাচনে। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে সেবার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি-র বিমলেন্দু সরকারকে ১ লক্ষ ৭ হাজার ভোটে হারিয়ে সাংসদ হন। কিন্তু ২০১৯ লোকসভায় এই আসন থেকেই বিজেপির সুকান্ত মজুমদারের কাছে অর্পিতা হারেন প্রায় ৩৩ হাজার ভোটে। রাজ্যসভার সাংসদও ছিলেন. এবার লড়াই প্রথমবার বিধায়ক হওয়ার।

910
এবার প্রতিপক্ষ কারা
Image Credit : X

এবার প্রতিপক্ষ কারা

বালুরঘাটে এবার অর্পিতার মূল প্রতিপক্ষ বিজেপির বিদ্যুত রায়। লড়াই থাকবেন আরএসপি-র অর্ণব চৌধুরীও।

1010
জেতার সম্ভাবনা কতটা
Image Credit : X

জেতার সম্ভাবনা কতটা

কঠিন লড়াই। জেতার সম্ভাবনা কমই ধরা হচ্ছে অর্পিতার। বালুরঘাটে এখন গেরুয়া দাপট। তবে বাম ভোট এবার বালুরঘাটে নির্ণায়ক হয়ে উঠতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PP
Partha Pratim Chandra
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু, কীভাবে আবেদন ও স্ট্যাটাস চেক করবেন জানুন
Recommended image2
Now Playing
গ্রেফতার হওয়া তৃণমূল নেতাকে দেখে ঝাঁটা নিয়ে তেড়ে এলেন মহিলারা, ভাইরাল ভিডিও
Recommended image3
Now Playing
Sukanta Majumdar: অভিষেকের ১৭টি সম্পত্তি নিয়ে তীব্র কটাক্ষে সুকান্ত মজুমদারের! দেখুন
Recommended image4
Nandigram: বুলডোজার এবার নন্দীগ্রামে, মুখ্যমন্ত্রীর গড়ে ভাঙা হল অবৈধ নির্মাণ
Recommended image5
Mamata Banerjee: এ কী অবস্থা জননেত্রীর? ভবানীপুরের বেশ কয়েকটি বুথে ৫০টি ভোটও পাননি 'ঘরের মেয়ে' মমতা! হিসেব দিল কমিশন
Related Stories
Recommended image1
Rajya Sabha Vote: অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসন, রাজ্য়সভার ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের
Recommended image2
TMC Candidate List: নন্দীগ্রামে পবিত্র কর, বালুরঘাটে অর্পিতা ঘোষ, জানুন ২৯১টি আসনে তৃণমূল প্রার্থীদের নাম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved