
রাস্তা আটকে অভিষেকের জন্মদিন পালন করে গ্রেফতার, কী সাফাই আইনজীবীদের?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয় তৃণমূল কর্মীদের। ধৃতদের নাম বৈশ্বানর চট্টোপাধ্যায়, রীতিকা সরকার, এম ডি তাকিুর আলম এবং মহম্মদ ইরশাদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয় তৃণমূল কর্মীদের। ধৃতদের নাম বৈশ্বানর চট্টোপাধ্যায়, রীতিকা সরকার, এম ডি তাকিুর আলম এবং মহম্মদ ইরশাদ। তাঁদের আলিপুর আদালতে পেশ করা হয়। অন্যদিকে, এই ঘটনায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ, অভিষেকের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে রাস্তা আটকে অনুষ্ঠান ও জমায়েতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় কালীঘাট সংলগ্ন এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। শেষ পর্যন্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারির পর ধৃতদের মুখে শোনা গেল নানা যুক্তি। কেন রাস্তা আটকে জন্মদিন পালন? কী বলছেন ধৃত তৃণমূল কর্মীরা? আদালত চত্বরে কী জানালেন তাঁরা? গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।