
Asansol News: আসানসোল আদালতে বোমাতঙ্ক! বিচারককে হুমকি মেল পাঠানোর পর যা ঘটল
পশ্চিম বর্ধমান জেলা আসানসোল আদালতে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে এগারোটায় একটি হুমকি মেল আসে বলে আসানসোল জেলা আদালতের জেলা বিচারক জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই গোটা আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পশ্চিম বর্ধমান জেলা আসানসোল আদালতে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে এগারোটায় একটি হুমকি মেল আসে বলে আসানসোল জেলা আদালতের জেলা বিচারক জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই গোটা আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা বিচারক সঙ্গে সঙ্গে এই মেল আসার কথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে জানান। এরপরেই আদালতে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা। সঙ্গে সঙ্গে গোটা আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। নিয়ে আসা হয় ডগ ও বোম স্কোয়াডকে।
Add Asianetnews Bangla as a Preferred Source
