TMC News: 'অভিষেক তোলাবাজ, ওর এত সম্পত্তির উৎস কী?' বিস্ফোরক বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক!

TMC News: ‘অভিষেক ব্যানার্জি তোলাবাজ, ওর ঔদ্ধত্য লাটসাহেবের মতো!’ প্রকাশ্য জনসভা থেকে অভিষেক ও তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম।

Share this Video

TMC News: ‘ভাইপোর কাছে দল বিক্রি মমতার!’ অভিষেককে নজিরবিহীন আক্রমণ বাদুড়িয়ার প্রাক্তন বিধায়কের

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রাজ্য রাজনীতিতে এবার চরম তোলপাড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্য জনসভা থেকে বিস্ফোরক ক্ষোভ উগরে দিলেন বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। অভিষেককে সরাসরি 'তোলাবাজ' এবং 'লাটসাহেব' বলে কটাক্ষ করার পাশাপাশি তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে মারাত্মক দাবি করেছেন তিনি। তাঁর মতে, মমতার রক্ত জল করা দল এখন পুরোপুরি 'ভাইপো ও ব্যবসায়ীদের' পকেটে চলে গেছে।

প্রাক্তন বিধায়কের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। অন্যদিকে, কাজী আব্দুর রহিমের এই বিস্ফোরক বয়ানকে পূর্ণ সমর্থন জানিয়ে ময়দানে নেমে পড়েছে রাজ্য বিজেপি।

‘টাকা ছাড়া ও কিছু চেনে না’

প্রকাশ্য সভামঞ্চ থেকে কাজী আব্দুর রহিম অভিযোগ করেন, তৃণমূলে এখন সাধারণ কর্মীদের কোনো দাম নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে তিনি বলেন, "ও পয়সা ছাড়া কিছু চেনে না। ওকে যারা টাকা দিতে পেরেছে, তারাই আজ নেতা হয়েছে।" অভিষেকের বিপুল সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তুলে প্রাক্তন বিধায়ক দাবি করেন, বাংলার মানুষের মুখের রক্ত চুষে এই পাহাড় পরিমাণ অর্থ তৈরি করা হয়েছে, যার বিচার একদিন হবেই।

পঞ্চায়েত ভোটের গোপন তথ্য ফাঁস

কাজী আব্দুর রহিম বিধায়ক থাকাকালীন দলের ভেতরের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জানান, পঞ্চায়েত ভোটে অবাধে ছাপ্পা, ব্যালট লুট এবং টিকিট বিক্রির খেলা চলেছে। সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন:

পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়ার জন্য তিনি টাকা দিতে পারেননি।

টাকা না দেওয়ার অপরাধে তাঁর নিজের বুথের টিকিট পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল।

বর্তমান বহু তৃণমূল এমপি এবং এমএলএ ভেতরে ভেতরে অভিষেকের এই একনায়কতন্ত্র ও তোলাবাজির বিরুদ্ধে ক্ষুব্ধ।

প্রাক্তন বিধায়কের স্পষ্ট ভবিষ্যৎবাণী, "তৃণমূল দলটা আর বেশিদিন থাকবে না। যেভাবে দল চলছে, তাতে বাংলা থেকে তৃণমূলের নাম-নিশানা পুরোপুরি মুছে যাবে।" এই রাজনৈতিক তরজার পর বসিরহাট মহকুমার রাজনীতিতে যে বড়সড় ওলটপালট হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Related Video