২০০০ টাকা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা জুন মাস থেকেই দেবে, নতুন করে কোথায় আবেদন?
বার্ধক্য ভাতা (old age pension) বেড়ে দ্বিগুণ হতে চলেছে। বর্তমানে মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা (allowance) পান প্রবীণ নাগরিকরা। এবার তা বেড়ে ২,০০০ টাকা হতে চলেছে।

বার্ধক্য ভাতা (old age pension) বেড়ে দ্বিগুণ হতে চলেছে। বর্তমানে মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা (allowance) পান প্রবীণ নাগরিকরা। এবার তা বেড়ে ২,০০০ টাকা হতে চলেছে।

পাশাপাশি বাড়ছে বিধবা ভাতা (widow pension) এবং বিশেষভাবে সক্ষমদের ভাতাও। তা বাড়িয়ে মাসে দু’হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নেতৃত্বাধীন সরকার।
রাজ্যের নারী, শিশুকল্যাণ দফতরের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তাঁর দফতরই বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই দুই ক্ষেত্রেই আগে মাসে ১০০০ টাকা করে দেওয়া হত। এ বার তা বাড়িয়ে ২০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হল।
নিজেদের নির্বাচনী ইশতেহারে আগেই ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগের সরকারের চালু করা কোনও সামজিক প্রকল্প বন্ধ করা হবে না।
নির্বাচনের আগে ইশতেহারে BJP প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলায় ক্ষমতায় এলেই দ্বিগুণ করে দেওয়া হবে ভাতাগুলি। সরকার গঠনের পর এবার সেই ঘোষণাই করা হল।
তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই সরকারের তরফে তা ঘোষণা করা হতে পারে। জুন মাস থেকেই বর্ধিত হারে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে বলে নবান্ন সূত্রে খবর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.