10:18 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: GST Reforms - 'করদাতাদের খরচ কমবে', জিএসটি-র নতুন সংস্কারকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী

জিএসটি কাউন্সিলের নতুন সংস্কারকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এর ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে এবং করদাতাদের খরচ কমবে।

Read Full Story
09:44 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Bhuvneshwar Kumar - ভুবনেশ্বরকে জাতীয় দলে ফিরিয়ে শামি-সিরাজকে বার্তা নির্বাচকদের?

India vs West Indies T20 Series: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতার পর এখন টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। এরপর নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) যাবে ভারতীয় দল। এই সফরে সবচেয়ে বড় চমক হল, দীর্ঘদিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তাঁর প্রত্যাবর্তনে বোলিং বিভাগ নিয়ে প্রশ্ন উঠছে।

Read Full Story
09:08 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Nana Patekar - ৩৫ বছর স্ত্রীর থেকে দূরে থাকলেও ডিভোর্স হয়নি নানা পটেকরের, কারণ কী মণীষা কৈরালা?

Nanan Patekar Marriage Life: প্রয়াত নানা পাটেকর। ৩৫ বছর স্ত্রী নীলকান্তির থেকে আলাদা থাকলেও হয়নি বিবাহবিচ্ছেদ। 'অগ্নিসাক্ষী'-র পর মনীষা কৈরালার সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন, শোকপ্রকাশ করলেন মনীষা। জানুন বিস্তারিত।

Read Full Story
08:25 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: IFA Shield 2026 - পরপর ২ বার ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জয়, মোহনবাগানের উৎসব শুরু

IFA Shield 2026 Final: চলতি মরসুমে ডাবল করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2026) জেতার পর এবার আইএফএ শিল্ডও জিতে নিল সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিরুদ্ধে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট।

Read Full Story
08:21 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Starlink India - সব নিয়ম মেনেও কেন লাইসেন্স পাচ্ছে না স্টারলিঙ্ক? প্রশ্ন ইলন মাস্কের

ইলন মাস্কের দাবি, ভারতের সব নিয়মকানুন মেনে চলার পরও স্টারলিঙ্ককে বাণিজ্যিক লাইসেন্স দেওয়া হচ্ছে না। এর পেছনে মুকেশ আম্বানির হাত রয়েছে কি না, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে, ভারত সরকারের দাবি, নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে।

Read Full Story
07:54 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: আরও দুর্বল হচ্ছে তৃণমূল! সুদীপ ঘরনী নয়না-অমিত শাহের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে

তৃণমূল ছাড়তে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়? সূত্রের খবর, কথা হয়েছে অমিত শাহের সঙ্গে। বিদ্রোহী সাংসদদের লড়াইয়ের মাঝেই কোন পথে নয়না, বিস্তারিত জানুন।

Read Full Story
07:54 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Asian Games 2026 - 'ভুলের খেসারত দিতে হয়েছে,' এশিয়ান গেমসে ভারতের কাছে হারে হতাশ পাক ক্রিকেটার

India vs Pakistan: গত কয়েক বছরে যে কোনও খেলাতেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট দেখা যাচ্ছে। সদ্যসমাপ্ত এশিয়ান গেমসেও (Asian Games 2026) এর ব্যতিক্রম হয়নি। সব খেলাতেই পাকিস্তানকে টেক্কা দিয়েছে ভারত। হকি, ক্রিকেটে ভারতের পুরুষ ও মহিলা দল সোনা জিতেছে। ভারতের কাছে এই হার মেনে নিতে পারছে না পাকিস্তান।

Read Full Story
07:27 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Cancer Medicine Price - ক্যানসারের ওষুধের দাম কমতে পারে ৭০% পর্যন্ত, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ক্যানসার রোগীদের জন্য বড় স্বস্তির খবর। ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে। কেন্দ্র সরকার নন-শিডিউলড বা নির্ধারিত মূল্য-নিয়ন্ত্রণের আওতায় না থাকা সমস্ত অ্যান্টি-ক্যানসার ওষুধের ক্ষেত্রে ট্রেড মার্জিন সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Read Full Story
06:57 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Pakistan Army In Saudi - সৌদিতে সেনা, যুদ্ধবিমান মোতায়েন পাকিস্তানের, হুথিদের লক্ষ্য করে এয়ার স্ট্রাইক

শেষ পর্যন্ত পশ্চিম এশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ল পাকিস্তান। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলায় পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। নতুন কার্যকর হওয়া ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র আওতায় সৌদি আরবের প্রতি সামরিক সহায়তা জোরদার করার অংশ হিসেবেই ইসলামাবাদ এই পদক্ষেপ নিয়েছে।

Read Full Story
06:50 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Durga Puja Weather - মহালয়ার দিনেও বৃষ্টিতে ভিজবে কলকাতা? দুর্গাপুজোর দিনগুলিতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

PUJA WEATHER: পুজোর মুখে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? মহালয়া ও চতুর্থীতে হালকা বৃষ্টির পূর্বাভাস। কবে বিদায় নেবে বর্ষা, ঠাকুর দেখায় কি বাধা হবে বৃষ্টি, জানুন আলিপুর আবহাওয়া দফতরের আপডেট।

Read Full Story
06:50 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Punjab Kings - এবারের আইপিএল-এ ব্যর্থতা, কোচিং স্টাফে বদল আনছে পাঞ্জাব কিংস

Punjab Kings News: এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুটা ভালো করলেও, শেষপর্যন্ত সাফল্য পায়নি পাঞ্জাব কিংস। আগামী মরসুমের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। কোচিং স্টাফে একাধিক বদল আনা হচ্ছে। ফাস্ট বোলিং কোচ ও ফিল্ডিং কোচ বদল করা হচ্ছে। এরপর দলে আরও বদল দেখা যেতে পারে।

Read Full Story
06:13 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Trump Nobel Prize - 'আমি যোগ্য'! নোবেল শান্তি পুরস্কার নিয়ে বড় দাবি ডোনাল্ড ট্রাম্পের

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ফের দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন, তাই এই পুরস্কার তাঁরই প্রাপ্য।

Read Full Story
06:00 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: আধার নিয়ে বড় নিরাপত্তা ফিচার, এক ক্লিকেই লক হবে ১২ সংখ্যার নম্বর! কীভাবে করবেন?

নতুন Aadhaar App-এ এসেছে Aadhaar Lock ফিচার। আধার লক করলে বন্ধ থাকে UID-ভিত্তিক authentication। কীভাবে আধার লক করবেন, জানুন পুরো পদ্ধতি।

Read Full Story
05:46 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: NCPI-র গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন ৩ সাংসদ! ব্রাজিল ম্যাটের টিকিট নিয়ে তুমুল অশান্তি, ভিতরে কী ঘটছে

NCPI: এনসিপিআই শিবিরে অস্বস্তি! সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন এক অভিনেত্রী-সহ তিন সাংসদ। কী ঘটছে বিদ্রোহী সাংসদদের দলে, বিস্তারিত জানুন।

Read Full Story
05:32 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Gurugram - স্টেডিয়ামে রাখা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, প্রবেশাধিকার নেই খেলোয়াড়দের!

Haryana Chief Minister Nayab Singh Saini: ভারতে বরাবরই রাজনীতির জাঁতাকলে আটকে পড়তে হয় ক্রীড়াবিদদের। গুরুগ্রামের তাউ দেবী লাল স্টেডিয়ামে (Gurugram's Tau Devi Lal Stadium) ঠিক সেটাই হল। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির হেলিকপ্টার থাকায় স্টেডিয়ামে ঢুকতে পারলেন না ক্রীড়াবিদরা।

Read Full Story
04:54 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Nana Patekar - শের খানের গর্জন মনে আছে? 'জাঙ্গল বুক'-এ মোগলির শত্রুর গলায় ছিলেন নানা পাটেকর

নব্বইয়ের দশকে দূরদর্শনে 'জাঙ্গল বুক' শুরু হলেই টিভির সামনে ভিড় জমাত বাচ্চারা। আর সেই মোগলির দুনিয়ায় সবচেয়ে ভয়ংকর চরিত্র 'শের খান'-এর গলায় আওয়াজ দিয়েছিলেন নানা পাটেকর।

Read Full Story
04:46 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Nobel Prize In Literature 2026 - সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

নোবেল পুরস্কারের মঞ্চে ফের উজ্জ্বল হলেন এক সাহিত্যিক। ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডীয় কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন। বৃহস্পতিবার তাঁর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। ৭৬ বছর বয়সি অ্যান কারসন আধুনিক সাহিত্যের অন্যতম স্বতন্ত্র কণ্ঠ হিসেবে পরিচিত।

Read Full Story
04:31 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: সুখবর! পুজোর ৪ রাত ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, ঠাকুর দেখে ফেরার চিন্তা শেষ, দেখুন সময়সূচি

Kolkata Metro Puja Schedule: দুর্গাপুজো উপলক্ষে ১৭ থেকে ২০ অক্টোবর ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো। ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনের পুজোর বিশেষ সময়সূচি দেখে নিন এক নজরে।

Read Full Story
04:24 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Messi-Ronaldo - 'ইতিহাস চিরকাল থেকে যাবে,' লিওনেল মেসিকে বার্তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Lionel Messi: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বেনিনের (Argentina vs Benin) বিরুদ্ধে খেলার পরেই জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। গত দু'দশকে যাঁর সঙ্গে দ্বৈরথ, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo) মেসির প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন।

Read Full Story
04:22 PM (IST) Oct 08

Ajker Bangla News Live: Super El Nino - ‘পৃথিবী প্রায় পুরোটাই লাল’ ‘সুপার-ডুপার’ El Niño-র দাপট, বাড়ছে তাপ-বৃষ্টি-খরার বিপদ

আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে El Niño। আবহাওয়া বিশেষজ্ঞদের সতর্কবার্তা, চলতি বছরের El Niño শক্তিশালী হয়ে এমন পর্যায়ে পৌঁছতে পারে, যা ১৯৫০ সালের পর অন্যতম তীব্র ঘটনা হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্বের বিভিন্ন প্রান্তের আবহাওয়া ও তাপমাত্রায়।

Read Full Story