Bengal Election: কী হল দেখুন! তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ডেরায় হাজির যোগীর 'এনকাউন্টার স্পেশালিস্ট'!

Bengal Election: ভোটের মুখে ফলতায় বড় ধামাকা! তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মার হানা। ভোটারদের ভীতি প্রদর্শনের অভিযোগে কি বড় পদক্ষেপ নেবে কমিশন? জানুন খবরের ভেতরের খবর।

Share this Video

Bengal Election: ভোটের মুখে ফলতায় ‘সিংহম’ হানা! তৃণমূল প্রার্থীর বাড়িতে এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা

দ্বিতীয় দফার ভোটের ঠিক কয়েক ঘণ্টা আগে রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার ফলতা। দীর্ঘদিনের অভিযোগ আর কমিশনের কড়া নির্দেশের পর এবার সরাসরি অ্যাকশনে পুলিশ। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে চলল ম্যারাথন তল্লাশি অভিযান। আর এই অভিযানের নেতৃত্বে রয়েছেন খোদ উত্তরপ্রদেশের ‘সিংহম’ খ্যাত আইপিএস অজয় পাল শর্মা।

অভিযোগের পাহাড়ে তৃণমূল প্রার্থী

গত কয়েকদিন ধরেই ফলতা বিধানসভা এলাকায় উত্তেজনার পারদ চড়ছিল। ভোটারদের হুমকি দেওয়া, ভয় দেখানো, এমনকি পরিচয়পত্র বা ভোটার কার্ড কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের দপ্তরে। অভিযোগের আঙুল ওঠে খোদ তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমিশন দেরি না করে তল্লাশি অভিযানের সবুজ সংকেত দেয়।

অজয় পাল শর্মার এন্ট্রি: কেন কাঁপছে এলাকা?

নির্বাচন কমিশনের নতুন পুলিশ পর্যবেক্ষক তালিকায় এক নম্বরে থাকা নাম অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ পুলিশের এই এনকাউন্টার স্পেশালিস্ট যোগী রাজ্যে অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী। অশান্তি রুখতে কমিশন তাঁকে দক্ষিণ ২৪ পরগনায় মোতায়েন করার পর থেকেই চাঞ্চল্য ছড়ায়। আজ জাহাঙ্গির খানের বাড়িতে তাঁর নেতৃত্বেই তল্লাশি অভিযান চলে, যা ভোটারদের মনে যেমন সাহস জুগিয়েছে, তেমনই রাজনৈতিক মহলে তৈরি করেছে চরম অস্বস্তি।

দুর্গে পরিণত গোটা রাজ্য

২৯শে এপ্রিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে মেগা ভোট। তার আগেই এলাকা শান্ত রাখতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। ইতিমধ্যেই মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের ময়দানে কোনো প্রকার কারচুপি বা পেশ পেশিশক্তি বরদাস্ত করা হবে না, তা এই দুঁদে আইপিএস-কে তল্লাশি অভিযানে পাঠিয়ে স্পষ্ট করে দিল কমিশন।

এখন প্রশ্ন উঠছে, এই তল্লাশিতে কি কোনো আপত্তিকর নথি উদ্ধার হলো? নাকি স্রেফ কড়া বার্তা দিতেই এই ‘সারপ্রাইজ ভিজিট’? এর প্রভাব কি ভোটের বাক্সে পড়বে? উত্তর মিলবে ২৯শে এপ্রিলেই।

Related Video