Nandigram Clash: ভোটের কয়েক ঘণ্টা আগে নন্দীগ্রামে কুরুক্ষেত্রের যুদ্ধ, টোটো ভাঙচুর, বাড়ি থেকে লুট গয়না

Nandigram Clash: ভোটের কয়েক ঘণ্টা আগে রণক্ষেত্র নন্দীগ্রাম! বাড়ি ভাঙচুর থেকে আলমারি খুলে গয়না লুট— বাদ গেল না কিছুই। তৃণমূল ও বিজেপির রক্তক্ষয়ী সংঘর্ষে লঙ্কাকাণ্ড ভেকুটিয়ায়। ঠিক কী ঘটল সেখানে?

Share this Video

Nandigram Clash: গোটা রাজ্যের মানুষ তাকিয়ে নন্দীগ্রামের দিকে। বৃহস্পতিবার প্রথম দফায় ভোট দেবেন নন্দীগ্রামের মানুষ। ঠিক সেই হাইপ্রোফাইল ভোটের আগে একেবারে রণক্ষেত্র অবস্থা নন্দীগ্রামে। ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়কাণ্ডপসরা 51 এবং 52 নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি উভয়ে উভয়ের দিকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, "গতকাল রাতে স্থানীয় বিজেপি নেতা মধু সুদন সাহুর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি, টোটো ভাংচুর করে,এমন কি বাড়ির আলমারির লকার ভেঙে গহনা লুট করে। রাস্তায় লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা,বন্যার ফেস্টুন, ছিঁড়ে দেয়।ব্যাপক মারধর করে বলে অভিযোগ"। অপর দিকে বিজেপি অভিযোগ করছে, মঙ্গল মাইতি নামের এক বিজেপি কর্মীকে কাণ্ডপসরা মালাকার মোড়ে ব্যাপক মার ধর করেছে,তার স্পেইনাল কড ভেঙে গিয়েছে"।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video