কার ভুলে প্রাণ গেল ৪ জনের? বহরমপুর দুর্ঘটনায় মুখ খুললেন রেল কর্তৃপক্ষ

প্রত্যক্ষদর্শীদের দাবি, রেলের গাফিলতিতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান এবং আহতদের হাসপাতালে পাঠান। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রেল।

Share this Video

মুর্শিদাবাদের বহরমপুরে ভয়াবহ রেল দুর্ঘটনায় শোকের ছায়া। খোলা লেভেল ক্রসিং পার হওয়ার সময় নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় স্কুলগাড়িতে থাকা ৩ জন পড়ুয়া-সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পর ঘটনার ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের দাবি,রেলের গাফলতিতেই এমত বড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। এই মর্মান্তিক ঘটনার পর রেল কর্তৃপক্ষ মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা এবং অন্যান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বহরমপুর দুর্ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা কী বললেন? রেলের ঘোষণায় কী জানানো হয়েছে? জানতে পুরো ভিডিওটি দেখুন।

Related Video