Biryani News: টাকা ফেরত দিতে চাইলেন বিক্রেতা, তবু কেন সোজা থানায় দৌড়লেন বিরিয়ানিপ্রেমী যুবক? দেখুন

Biryani News: প্যাকেট খুলতেই দেখা যায় বিরিয়ানিটি খাওয়ার অযোগ্য ও পচা। বিষয়টি দোকানদারকে জানানো হলে তিনি টাকা ফেরত দিতে চান, কিন্তু ক্রেতা তা না নিয়ে সোজা হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।হাড়োয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Share this Video

Biryani News: পচা বিরিয়ানি বিক্রির অভিযোগে শোরগোল উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া এলাকায়। হাড়োয়ার ধর্মতলার একটি নামী বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে যাওয়ার পর দুর্গন্ধ ও পচা খাবার সামনে আসে বলে দাবি ক্রেতার। এই ঘটনায় খাদ্য নিরাপত্তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, আজগার মোল্লা নামের এক ব্যক্তি ধর্মতলার লালটু মোল্লার দোকান থেকে বিরিয়ানি কেনেন। প্যাকেট খুলতেই দেখা যায় বিরিয়ানিটি খাওয়ার অযোগ্য ও পচা। বিষয়টি দোকানদারকে জানানো হলে তিনি টাকা ফেরত দিতে চান, কিন্তু ক্রেতা তা না নিয়ে সোজা হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। খাবারটি আদৌ কতটা বাসি ছিল এবং খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হোটেল ও দোকানের খাবারের মান এবং সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।

Related Video