Suvendu Adhikari: বিধানসভা নির্বাচনে আর বাকি মাত্র কয়েক দিন। কিন্তু তার মধ্যেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী তাঁর নিকটতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের পবিত্র করের প্রার্থী পদের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। তাঁর কথায় পবিত্র করের ভোটে লড়ার বৈধ অধিকার নেই। 

বিধানসভা নির্বাচনে আর বাকি মাত্র কয়েক দিন। কিন্তু তার মধ্যেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী তাঁর নিকটতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের পবিত্র করের প্রার্থী পদের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন। তাঁর কথায় পবিত্র করের ভোটে লড়ার বৈধ অধিকার নেই। তিনি আরও জানিয়েছেন, তাঁর নির্বাচন কমিশনে গেলে পবিত্র করের প্রার্থী পদ বাতিল হয়ে যাবে। কিন্তু যদিও তারা সেই পথে হাঁটবেন না বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর আক্রামণ

সাংবাদিক বৈঠক করেই নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর বিজেপির টিকিটে পঞ্চায়েত সদস্য হিসেবে জয়ী হয়েছিলেন। তিনি পঞ্চায়েত সদস্য। কিন্তু সেই পদে ইস্তফা না দিয়ে অন্য দলের টিকিটে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানালে তাঁর প্রার্থী পদই বাতিল হতে পারে।

শুভেন্দুর খোঁচা

তারপরই শুভেন্দু অধিকারী বলেন, 'আমরা এ নিয়ে অভিযোগ করব না। কারণ আমি ওকে রাজনৈতিকভাবে হারাবো। প্রার্থী পদ বাতিল হলে সেটা আর করতে পারব না। ' তবে সূত্রের খবর বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসতেই এফআইআর দায়ের করা হয়েছে পবিত্র করের বিরুদ্ধে।

যদিও এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ভোটার তালিকা প্রকাশ করেন সেই দিনই দুপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন পবিত্র কর। তৃণমূলে যোগ দিয়েই তিনি প্রার্থী হয়ে যান। পবিত্র কর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট ছিলেন। পঞ্চায়েত সদস্য ছিলেন। কিন্তু গত দেড় বছর বিজেপির সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতারা।

হটস্পট নন্দীগ্রাম

এবার বিধানসভা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল নন্দীগ্রাম। গতবার এই কেন্দ্র থেকেই শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। এবার শুভেন্দুর প্রতিপক্ষ তাঁরই এক সময়ের অনুগামী পবিত্র কর।