BJP To TMC: ভোটের মুখে ফের বিজেপির বড় নেতার তৃণমূল কংগ্রেসে যোগদান। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার পর এবার মালদার এক দাপুটে বিজেপি নেতা তথা ব্যবসায়ী যোগ দিলেন জোড়া ফুলে।

BJP To TMC: ভোটের মুখে ফের বিজেপির বড় নেতার তৃণমূল কংগ্রেসে যোগদান। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার পর এবার মালদার এক দাপুটে বিজেপি নেতা তথা ব্যবসায়ী যোগ দিলেন জোড়া ফুলে। গত বছর মালদার হরিশচন্দ্রপুরে বিজেপির প্রার্থী মহম্মদ মতিবুর রহমান এবার তৃণমূলে যোগ দিলেন। কংগ্রেসের শক্ত জমিতেও মতিউর গতবার বিজেপির হয়ে লড়ে ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন। মালদার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবক মতিবুর তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুললেন।। মতিউরকে তৃণমূলের পতাকা দিয়ে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যসভার সাংসদ নাদিমুল হক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গত বিধানসভায় ৭৭ হাজার ভোটে হেরেছিলেন বিজেপির মতিবুর

প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের তাজমুল হোসেনের কাছে ৭৭ হাজার ভোটে হেরেছিলেন বিজেপির মতিবুর। তিনিই এবার বিজেপিকে বাংলা বিরোধী অ্যাখা দিয়ে মমতার শিবিরে নাম লেখালেন। প্রসঙ্গত, হরিশচন্দ্রপুর যে লোকসভার অধীনে সেই মালদা উত্তর থেকে গত দুটি নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন বিজেপির খগেন মুর্মু।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

কোন কোন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে

গত বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী থেকে বাগদার বিশ্বজিৎ দাস, হলদিয়ার তাপসী মণ্ডলরদের মত বিজেপি বিধায়করা দল বদলে তৃণমূলে নাম লিখিয়েছেন। কালিয়গঞ্জের সৌমেন রায়, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলালের মত বিজেপি বিধায়করাও ভোটে জেতার পরে তৃণমূলে যোগ দেন। এর মধ্যেই কৃষ্ণ কল্যাণী ও বিশ্বজিৎ দাস গত লোকসভায় তৃণমূলের হয়ে ভোটেও লড়েছিলেন।