
Hooghly News : পুজো মিটতেই শুরু বুলডোজার অ্যাকশন, হুগলি স্টেশনে রাতে ভাঙা হল অবৈধ নির্মাণ
Hooghly: হুগলি স্টেশন চত্বরে রেলের জমি দখলমুক্ত করতে বুলডোজার চালাল রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় রেলের জমিতে তৈরি একাধিক নির্মাণ। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন বেশ কয়েকটি পরিবার।
Hooghly: হুগলি স্টেশন চত্বরে রেলের জমি দখলমুক্ত করতে বুলডোজার চালাল রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় রেলের জমিতে তৈরি একাধিক নির্মাণ। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন বেশ কয়েকটি পরিবার। পাশাপাশি, অনেকে সেখানে দোকানপাট খুলে ব্যবসাও চালাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, উচ্ছেদ অভিযানের দু’দিন আগে রেলের তরফে নোটিস দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার রাতে শুরু হয় উচ্ছেদ অভিযান। আচমকা এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এর আগে পুজোর মুখে ব্যান্ডেল স্টেশন চত্বর এবং স্টেশন রোডের পাশে রেলের জমি থেকে দখলদারদের সরাতে বুলডোজার চালানো হয়েছিল। পুজো মিটতেই এবার হুগলি স্টেশন এলাকায় শুরু হল একই ধরনের অভিযান। রেলের জমি দখলমুক্ত করার এই অভিযান ঘিরে এখন চর্চা শুরু হয়েছে এলাকায়। উচ্ছেদের জেরে বাসিন্দা ও ব্যবসায়ীদের কী পরিস্থিতির মুখে পড়তে হল? দেখুন এই প্রতিবেদনে অভিযানের বিস্তারিত ছবি।