Calcutta High Court TMC: সোমবার, কলকাতা হাইকোর্টে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন এবং দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানান। তৃণমূলের আর্জির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত। তারপরেই তৃণমূলের তরফ থেকে মামলা দায়ের করা হয়।

Calcutta High Court TMC: ৮০০ নেতা এবং কর্মীকে গ্রেফতারের আশঙ্কা! গোটা রাজ্য থেকে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী এবং নেতাদের গ্রেফতার করা হতে পারে (tmc news today live)। সোমবার সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (west bengal assembly election 2026)। 

তাদের আশঙ্কা, এইসব দলীয় নেতা এবং কর্মীদের গ্রেফতার করতে পারে নির্বাচন কমিশন। এই তালিকায় দলীয় সদস্য ছাড়াও স্থানীয় নেতা, সাংসদ, বিধায়ক, চেয়ারম্যান, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সদস্যেরও আছেন।

৮০০ নেতা এবং কর্মীকে গ্রেফতারের আশঙ্কা!

সোমবার, কলকাতা হাইকোর্টে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন এবং দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানান। তৃণমূলের আর্জির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত। তারপরেই তৃণমূলের তরফ থেকে মামলা দায়ের করা হয়। 

পাশাপাশি কাদের গ্রেফতারির আশঙ্কা রয়েছে? জেলা এবং বিধানসভা কেন্দ্র ধরে ধরে তাদের তালিকা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। তালিকায় কে কে আছেন?

ঝাড়গ্রাম: প্রেমানন্দ মুর্মু (বিনপুর), দীপক বেজ (ঝাড়গ্রাম) সহ অনেকে।

পশ্চিম মেদিনীপুর: রাম সামন্ত (সবং), শিবপ্রসাদ রায় (ঘাটাল) সহ অনেকে।

পুরুলিয়া: সুশান্ত মাহাতো (বাঘমুণ্ডি), সুজয় বন্দ্যোপাধ্যায় (মানবাজার) সহ অনেকে।

বাঁকুড়া: মলয় মুখোপাধ্যায় (শালতোড়া), বঙ্কিম মিশ্র (ছাতনা), রবিউল হুসেন (ইন্দাস)।

পূর্ব ও পশ্চিম বর্ধমান: আমিনুর খান (খণ্ডঘোষ), আজগর আলি (মন্তেশ্বর), সৌমিত্র গুপ্ত (কালনা), মণিকান্ত রায় (বর্মান উত্তর) সহ অনেকে।

বীরভূম: পীষূষ পাণ্ডে (দুবরাজপুর), বিকাশ রায়চৌধুরী (সিউড়ি), আলি মুর্তাজা খান (মুরারই) সহ অনেকে।

কোচবিহার: পরেশ অধিকারী (বিদায়ী বিধায়ক এবং ২০২৬ সালের তৃণমূল প্রার্থী), অভিজিৎ দে ভৌমিক (কোচবিহার দক্ষিণের প্রার্থী), প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, উদয়ন গুহ (বিদায়ী বিধায়ক এবং দিনহাটার প্রার্থী) সহ আরও অনেকে।

আলিপুরদুয়ার: অজিত বর্মণ, ভিক্টর বর্মণ (কুমারগ্রাম), মনোরঞ্জন দে সহ আরও অনেকে।

জলপাইগুড়ি: উত্তম সরকার, দিলীপ রায় (ডাবগ্রাম-ফুলবাড়ি) সহ আরও অনেকে।

দার্জিলিং: রঞ্জন সরকার (মাটিগাড়া-নকশালবাড়ি), দুলাল দত্ত (শিলিগুড়ি) সহ অনেকে।

চাপে আছে তৃণমূল?

উত্তর দিনাজপুর: হামিদুল রহমান (চোপড়ার বিদায়ী বিধায়ক এবং বর্তমান তৃণমূল প্র্রাথী), জাকির হোসেন (ইসলামপুর), সত্যজিৎ বর্মণ সহ আরও অনেকে।

দক্ষিণ দিনাজপুর: উদয় বর্মণ (বালুরঘাট), উত্তম জৈন (হরিরামপুর)

মালদহ: রেজাউল করিম বক্সী (রতুয়া) সহ অনেকে।

মুর্শিদাবাদ: মনিরুল ইসলাম (প্রাক্তন বিধায়ক), আমিরুল ইসলাম সহ আরও অনেকে।

নদিয়া: আজিজুর হরমান মল্লিক, শ্যামল ভট্টাচার্য, পিন্টু দত্ত সহ বেশ কয়েক জন।

উত্তর ২৪ পরগনা: নারায়ণচন্দ্র ঘোষ (বনগাঁ উত্তর), নারায়ণ গোস্বামী (স্বরূপনগর) সহ অনেকে।

দক্ষিণ ২৪ পরগনা: পিন্টু প্রধান (কুলতলি), অনিমেষ মণ্ডল (গোসাবা), সেলমি নস্কর (মগরাহাট পূর্ব) সহ অনেকে।

কলকাতা উত্তর ও দক্ষিণ: শান্তনু সেন ( প্রাক্তন সাংসদ), স্বরূপ বিশ্বাস (রাসবিহারী), বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু-সহ অনেকে।

হাওড়া: কুন্তল ভট্টাচার্য (বালি), রিয়াজ় আহমেদ (হাওড়া উত্তর), তাপস মাইতি (ডোমজুড়) সহ অনেকে।

হুগলি: কল্লোল বন্দ্যোপাধ্যায় (উত্তরপাড়া), কমল দাস, সোনা শীল (চুঁচুড়া), ইমাম হোসেন, বাবু পাল (সপ্তগ্রাম) সহ আরও অনেকে।

পূর্ব মেদিনীপুর: নিরঞ্জন সিহি (তমলুক), আব্দুল খালেক কাজী (রামনগর) সহ অনেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।