- Home
- West Bengal
- Casting Vote Without Voter ID: ভোটার কার্ড না থাকলে কিভাবে দেবেন ভোট? জেনে নিন বিকল্প পথ
Casting Vote Without Voter ID: ভোটার কার্ড না থাকলে কিভাবে দেবেন ভোট? জেনে নিন বিকল্প পথ
Casting Vote Without Voter ID: বাংলার প্রথম দফার ভোটে ভোটার কার্ড হারিয়ে গেলেও চিন্তা নেই। পাসপোর্ট, আধার কার্ড বা প্যান কার্ডের মতো পরিচয়পত্র দেখিয়েও ভোট দেওয়া সম্ভব। তবে তার জন্য ভোটার তালিকায় আপনার পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর জেনে রাখা আবশ্যক।
বাংলার প্রথম দফার ভোট
Casting Vote Without Voter ID: হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই শুরু বাংলার প্রথম দফার ভোট। এমন পরিস্থিতিতে শেষ বেলার প্রস্তুতিকে সব দল খুবই ব্যস্ত। সেই পাশাপাশি ব্যস্ত ভোটাররাও, কারণ বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে তাদেরই হাতে। এমন সময় যদি আপনার ভোটার কার্ড খুঁজে না পান। তাদের চিন্তায় পড়াটাই স্বাভাবিক।
ভোটার কার্ড ছাড়া কিভাবে ২০২৬ এ ভোট দেবেন
কিন্তু ভোটার কার্ড খুঁজে না পেলে যে ভোট দিতে পারবেন না এণনটা নয়, এই বছরের ভোট যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ (Vote Without Voter ID)। তাই তারা ভাবছেন ভোটার কার্ড ছাড়া কিভাবে ২০২৬ এ ভোট দেবেন। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে তথ্য।
ভোটার কার্ড ছাড়াই ভোট, কোন কোন নথি লাগবে জানুন
ভোট দিতে যাওয়ার সময় হাতের কাছে যদি ভোটার কার্ড না থাকে বা হারিয়ে যায়। তাহলে চিন্তা করার কোনও প্রয়োজন নেই। আপনি আপনার অন্য সরকারি পরিচয় পত্র সঙ্গে নিয়ে গিয়েও ভোট দিতে পারবেন।
গুরুত্বপূর্ণ নথি
এর জন্য আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যেতে হতে পারে। সেখানে এর মধ্যে যেটা প্রয়োজন সেই মতো তাঁরা দেখে যাঁচাই করে নিতে পারেন। এখন জেনে নিন সেগুলো কি কি (Vote Without Voter ID)।
ভোটার কার্ড খুঁজে না পেলে কোন কার্ড নিয়ে যাবেন?
পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে যান
প্যান কার্ড নিয়ে যেতে পারেন
ড্রাইভিং লাইসেন্সও একটা ভ্যালিড আইডি কার্ড
আধার কার্ডও নিয়ে যেতে পারেন
কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া কোনও ফটো আইডি কার্ড
এই সব পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যেতে পারবেন আপনি।
পার্ট নম্বর আর সিরিয়াল নম্বর
কিন্তু এর আগেও ভোটার তালিকায় আপনার নাম আছে কি না তা দেখে নিতে হবে। আরসেখান থেকে আপনি আপনার পার্ট নম্বর আর সিরিয়াল নম্বরটা রেখে দিন। এই দু’টি নম্বর কিন্তু লাগবে ভোট দেওয়ার সময়। এগুলি ছাড়া ভোট দেওয়া যাবে না।
অনলাইনেও দেখে নিতে পারেন
আর এই দুই নম্বর জানতে আপনি নিজের বিএলও-থেকে জেনে নিতে পারেন। অথবা আপনি অনলাইনেও দেখে নিতে পারেন। সেই সঙ্গে অনলাইনেও ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড
তবে একটা কথা মাথায় রাখতে হবে, এখন অনলাইনেও ভোটার কার্ড ডাউনলোড করা যায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনের https://voters.eci.gov.in/-সাইটে গিয়ে ডাউনলোড কার্ড অপশনে গিয়ে কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন।
ভোটার কার্ড হারিয়ে গেলে ব্যবস্থা নিন
এছাড়া চাইলে কমিশনের অ্যাপেও একই পদ্ধতিতে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর সেই কার্ড নিয়ে যেতে পারে ভোট দিতে।তবে ভোটার কার্ড একটি জরুরি পরিচয়পত্র। এটা হারিয়ে গেলে ব্যবস্থা নিন (Vote Without Voter ID)।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

