Debraj Chakraborty: বৃহস্পতিবার, বারাসাত আদালতে চার্জশিট জমা দেওয়ার পর, সরকারপক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, এই তদন্তে সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাই সেই প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
Debraj Chakraborty: প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট দিল সিবিআই! তালিকায় সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে (Debraj Chakraborty news)। গ্রেফতারের ৩৫ দিনের মাথায় বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়িকা অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বৃহস্পতিবার, বারাসাত আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিন্ডিকেট চক্র পরিচালনা থেকে শুরু করে তোলাবাজি সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১১১ ধারা-সহ অনেকগুলি ধারায় এই চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে (Debraj Chakraborty)।
দেবরাজের বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট দিল সিবিআই
বৃহস্পতিবার, বারাসাত আদালতে চার্জশিট জমা দেওয়ার পর, সরকারপক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, এই তদন্তে সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাই সেই প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্তের গুরুত্বপূর্ণ একটি পর্যায় সম্পন্ন হয়েছে। এবার দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে মামলার নিষ্পত্তির দিকেই এগোতে চাইছে সরকার পক্ষ। আর সেই কারণেই, আদালতের কাছে দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর আবেদন জানানো হচ্ছে। এই দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি এবং মানুষকে ভয় দেখানো সহ একাধিক অভিযোগ ছিল।
তালিকায় সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির একাধিক অভিযোগ
প্রায় ১৫০ পাতার চার্জশিটে ১১ জন সাক্ষীর বয়ান উল্লেখ করা হয়েছে। এমনকি, পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) চার্জশিট দিতে পারে সিবিআই। বৃহস্পতিবার, দেবরাজের আইনজীবীরা জামিনের জন্য আবেদন করেন। তবে আদালত সেই আবেদন পত্রপাট খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত, গত ১ জুলাই দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। বিধাননগর পুলিশ এবং রাজ্য এসটিএফের যৌথ অভিযানে ধরা পড়েন তিনি। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে ১৫০ পাতার চার্জশিট জমা দিল সিবিআই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
