Chorbagan Incident: চোরবাগান কাণ্ডে আরামবাগের একই পরিবারের ৩ জনের মৃত্যু, শোকস্তব্ধ মলয়পুরের বালিয়া

Chorbagan Incident: পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে আটজন একসঙ্গে ঠাকুর দেখতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। চোরবাগান পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

Share this Video

Chorbagan Incident: কলকাতার চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন আরামবাগের মলয়পুর এক নম্বর অঞ্চলের বালিয়া এলাকার এক পরিবারের সদস্য-সহ মোট তিনজন। ঠাকুর দেখতে কলকাতায় গিয়ে এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবারের দাবি, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক সদস্য।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে আটজন একসঙ্গে ঠাকুর দেখতে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। চোরবাগান পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

মৃতদের মধ্যে রয়েছেন আনুমানিক ২৩ বছর বয়সি পিয়ালী প্রামাণিক, ৩৭ বছর বয়সি টগর বেজ এবং ১২ বছর বয়সি সন্দ্বীপ বেজ। পরিবারের সূত্রে জানা গিয়েছে, পিয়ালী আরামবাগের বালিয়া উত্তরপাড়ার বাসিন্দা। অন্যদিকে, টগর বেজ ও সন্দ্বীপ বেজের বাড়ি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পাসন্ডা এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনুমানিক ১৯ বছর বয়সি আগমনী বেজ।

এই ঘটনায় শোকস্তব্ধ আরামবাগের বালিয়া। প্রিয়জনদের হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা ছিল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

দুর্ঘটনার বিস্তারিত, মৃত ও আহতদের পরিচয় এবং পরিবারের শোকের খবর জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

Related Video