
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের আগে কী ঘটেছিল? মুখ খুললেন প্রাক্তন পুজোকর্তা জয়ন্ত
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন পুজোকর্তা জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। কমিটি থেকে সরে দাঁড়ানোর পর বর্তমানে পুরীতে রয়েছেন তিনি। সেখান থেকেই ভয়াবহ ঘটনা নিয়ে কী প্রতিক্রিয়া জানালেন জয়ন্ত? জানুন বিস্তারিত।
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়: পুরী থেকে মুখ খুললেন প্রাক্তন পুজোকর্তা জয়ন্ত বন্দ্যোপাধ্যায়
চোরবাগানের ভয়াবহ ঘটনাকে ঘিরে সামনে এল পুজো কমিটির অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রসঙ্গ। প্রাক্তন পুজোকর্তা জয়ন্ত বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিটির অন্দরে নানা টানাপোড়েন চলছিল বলে জানা যাচ্ছে। মনের কষ্টে পুজোর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে বর্তমানে পুরীতে রয়েছেন জয়ন্তবাবু।
চোরবাগানের এই ভয়াবহ ঘটনা নিয়ে পুরী থেকেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। দীর্ঘদিনের পুজোর সঙ্গে যুক্ত থাকার পর কমিটি থেকে সরে যাওয়া এবং বর্তমান পরিস্থিতি, সব মিলিয়ে তাঁর প্রতিক্রিয়া ঘিরে তৈরি হয়েছে আগ্রহ।