
Malda News : ব্রেনওয়াশ করে হিন্দুদের ধর্মান্তকরণের চেষ্টা খ্রিস্টান মিশনারীদের! রুখতে আক্রান্ত BJP নেতারা
Malda: মালদার হরিশ্চন্দ্রপুরে ধর্মান্তকরণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা! বিদেশ থেকে আসা অর্থের বিনিময়ে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষদের জোর করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ উঠেছে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে।
Malda: মালদার হরিশ্চন্দ্রপুরে ধর্মান্তকরণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা! বিদেশ থেকে আসা অর্থের বিনিময়ে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষদের জোর করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ উঠেছে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে। রবিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার গোলা মোড়ের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনায় আহত হয়েছেন বজরং দলের পাঁচ সদস্য। তাঁরা বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।গোলা মোড় এলাকায় প্রায় ১০০টি হিন্দু সম্প্রদায়ের তফসিলি তালিকাভুক্ত মুসহর পরিবারের বসবাস। অভিযোগ, ইতিমধ্যেই প্রায় ৪০টি পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এদিন আরও কয়েকটি পরিবারকে ধর্মান্তরিত করার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে দাবি হিন্দু সংগঠনগুলির। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। সেখানে উপস্থিত মিশনারিদের সঙ্গে প্রথমে বচসা এবং পরে উত্তেজনা ছড়ায়। যে বাড়িতে অনুষ্ঠান চলছিল, সেখানে ভাঙচুরের অভিযোগও উঠেছে। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে হিন্দু সংগঠনগুলি। দুই পক্ষের তরফেই মারধরের অভিযোগ সামনে এসেছে। বজরং দল ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিদেশ থেকে আসা অর্থের সাহায্যে পিছিয়ে পড়া মানুষদের প্রভাবিত করে ধর্মান্তকরণের চেষ্টা চলছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।