MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • CRPF: বাংলাতেই থেকে যাবে কেন্দ্রীয় বাহিনী? ভোট পরবর্তী অশান্তি রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রের

CRPF: বাংলাতেই থেকে যাবে কেন্দ্রীয় বাহিনী? ভোট পরবর্তী অশান্তি রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রের

CRPF On WB Post Poll Violence: রাজ্যে ভোটপরবর্তী হিংসা রুখতে এবার কেন্দ্রীয় বাহিনী বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্যে আর কতদিন মোতায়েন থাকবে বাহিনী? স্পষ্ট করে এদিন জানিয়ে দিলো কমিশন। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 22 2026, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বাংলায় ভোটপরবর্তী হিংসা রুখতে বড় পদক্ষেপ
Image Credit : Asianet News

বাংলায় ভোটপরবর্তী হিংসা রুখতে বড় পদক্ষেপ

ভোট মিটলেও এখনই বাংলা থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে এবং নির্বাচন পরবর্তী হিংসা রুখতে আগামী ২০ জুন, ২০২৬ পর্যন্ত এরাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত ২০ মে, ২০২৬ তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি ফ্যাক্স বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কতদিনের অনুমোদন চেয়েছিল রাজ্য?
Image Credit : Asianet News

কতদিনের অনুমোদন চেয়েছিল রাজ্য?

সূত্রের খবর, রাজ্য চেয়েছিল অক্টোবর, কেন্দ্র অনুমোদন দিল জুন পর্যন্ত চিঠি থেকে জানা গিয়েছে, গত ১৬ মে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে কেন্দ্রের কাছে একটি আবেদন পাঠানো হয়েছিল। যেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী অক্টোবর, ২০২৬-এর শেষ পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার অনুরোধ জানানো হয়। 

Related Articles

Related image1
Ebola Virus: ভারতে ক্রমশ বাড়ছে 'ইবোলা ভাইরাস' উদ্বেগ! সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
Related image2
RG Kar Hospital: নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল, CBI-কে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
35
জুন অবধি বাংলায় কেন্দ্রীয় বাহিনী
Image Credit : Getty

জুন অবধি বাংলায় কেন্দ্রীয় বাহিনী

জানা গিয়েছে, রাজ্য সরকারের সেই আবেদন খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আপাতত আগামী ২০ জুন, ২০২৬ পর্যন্ত এই ৫০০ কোম্পানি বাহিনী বাংলায় রেখে দেওয়ার অনুমোদন দিয়েছে। ফলে আগামী মাস পর্যন্ত বাংলায় মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী।

45
কোন বাহিনীর কত কোম্পানি থাকছে বাংলায়?
Image Credit : Getty

কোন বাহিনীর কত কোম্পানি থাকছে বাংলায়?

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, মোতায়েন থাকা ৫০০ কোম্পানি বাহিনীর মধ্যে সবথেকে বেশি থাকছে সিআরপিএফ। মোট বাহিনীর মধ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ (CRPF), ১৫০ কোম্পানি বিএসএফ (BSF), ৫০ কোম্পানি সিআইএসএফ (CISF), ৫০ কোম্পানি আইটিবিপি (ITBP) এবং ৫০ কোম্পানি এসএসবি (SSB) বাংলায় মোতায়েন থাকবে।

55
রাজ্য সরকারকে পরিকাঠামো জোগানোর নির্দেশ
Image Credit : Getty

রাজ্য সরকারকে পরিকাঠামো জোগানোর নির্দেশ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সেকেন্ড-ইন-কমান্ড রিতেশ কুমার সিং স্বাক্ষরিত এই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, এই বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর আবাসন (থাকার জায়গা), যাতায়াতের জন্য পরিবহন এবং লজিস্টিকস সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে। বাহিনীর অপারেশনাল প্রয়োজনীয়তা অনুযায়ী রাজ্য যেন সমস্ত পরিকাঠামো দ্রুত নিশ্চিত করে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসা রুখতে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Brazil Flood Latest Update: ৩২৯ মিমি বৃষ্টি! নদী উপচে জলমগ্ন ব্রাজিল, ঝড়-বন্যায় ভয়াবহ পরিস্থিতি
Recommended image2
WB DA Hike: দুর্গাপুজোর আগেই জ্যাকপট! শুভেন্দু অধিকারীর দেওয়া কথা মতো কর্মীদের অগ্রিম বেতন ও পেনশন-সহ মিলবে বর্ধিত ডিএ টাকা
Recommended image3
Now Playing
৪০০ বছরের দুর্গাপুজো, জড়িয়ে বিভূতিভূষণের স্মৃতি! ইছামতির পাড়ে আজও মিলনের উৎসব
Recommended image4
Now Playing
টাকা-জমি লিখিয়ে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে ভিটেছাড়া! বাসস্ট্যান্ডে দেড় মাস কাটল দম্পতির
Recommended image5
Now Playing
রাজ্য়ে শিল্পায়ন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আদানির প্রজেক্টের শিলান্যাস
Related Stories
Recommended image1
Ebola Virus: ভারতে ক্রমশ বাড়ছে 'ইবোলা ভাইরাস' উদ্বেগ! সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
Recommended image2
RG Kar Hospital: নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল, CBI-কে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved