MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • RG Kar Hospital: নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল, CBI-কে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

RG Kar Hospital: নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল, CBI-কে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

RG Kar Junior Doctor Murder Case: সরকার পাল্টাতেই ফের উল্টালো খাতা। আরজি কর কাণ্ডে নতুন করে তদন্তে সিবিআই-কে একগুচ্ছ নির্দেশ কলকাতা হাইকোর্টের। জুনিয়র ডাক্তার ধর্ষন-হত্যাকাণ্ডে কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : May 22 2026, 08:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আরজি কর মামলায় কলকাতা হাইকোর্টের বড় সিদ্ধান্ত
Image Credit : Asianet News

আরজি কর মামলায় কলকাতা হাইকোর্টের বড় সিদ্ধান্ত

আরজি কর মামলায় কলকাতা হাইকোর্টের বড় সিদ্ধান্ত। নির্যাতিতার পরিবারের অভিযোগ এবং দাবিগুলি খতিয়ে দেখতে সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন সদস্যের নতুন করে সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, সিবিআই-কে আবারও ঘটনাস্থলে যেতে হবে। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে হবে। এতদিন পর্যন্ত এই ঘটনায় যা তদন্ত হয়েছে, তার সমস্ত তথ্য ও নথি আবারও খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ফের সিট গঠনের নির্দেশ
Image Credit : Getty

ফের সিট গঠনের নির্দেশ

ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল, তা খতিয়ে দেখবে সিট। অপরাধের ধরন এবং সামাজিক গুরুত্ব বিবেচনা করেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানাল আদালত। আগামী ২৪ জুন, বুধবার এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন আদালতে সিবিআই-কে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Related Articles

Related image1
DA News: মে মাসের শেষেই রাজ্য সরকারি কর্মীদের মিলবে হকের ডিএ? নবান্নে বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী
Related image2
Ebola Virus: ভারতে ক্রমশ বাড়ছে 'ইবোলা ভাইরাস' উদ্বেগ! সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
35
সিবিআই-কে কী নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট?
Image Credit : SOCIAL MEDIA

সিবিআই-কে কী নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট?

আরজি কর-এ তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় গত শুনানিতে সিবিআই-কে অবিলম্বে সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বার-সহ ঘটনার সঙ্গে হাসপাতালের যে যে জায়গার যোগসূত্র রয়েছে, সেই সব জায়গাই সিল করার নির্দেশ দেওয়া হয়। গত মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতিরা সিবিআই-এর উদ্দেশ্যে প্রশ্ন করেন- সেমিনার হল ছাড়া আর অন্য কোন কোন জায়গা সিল করা হয়েছে? তার উত্তরে সিবিআই জানায়, শুধুমাত্র সেমিনার হল সিল করা আছে। অন্য কোনও জায়গা সিল করার প্রয়োজন নেই। এরপরই বিচারপতিরা জানান, সম্পূর্ণ ঘটনাস্থল অবিলম্বে সিল করতে হবে।

45
সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন
Image Credit : fb

সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন

চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে আদালতে দারস্থ হয়েছিল। সেই সঙ্গে আরজি কর হাসপাতালের ঘটনাস্থলে যাওয়ার আবেদন করেন নির্যাতিতার মা ও বাবা। কিন্তু এই মামলা থেকে সরে দাঁড়ায় কলকাতা হাইকোর্টের তিনটি বেঞ্চ। গত ১২ মে এই মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে বলে জানিয়ে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তারপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল গত শনিবার জানান, নির্যাতিতার পরিবারের আরজি করের ঘটনাস্থল পরিদর্শন-সহ সমস্ত আবেদনের শুনানি হবে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নতুন ডিভিশন বেঞ্চে। সেইমতো বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন সদস্যের নতুন সিট গঠন করে আবারও তদন্তের নির্দেশ দিলেন এই ডিভিশন বেঞ্চ।

55
নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল
Image Credit : Asianet News

নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে আরজি কর মামলার ফাইল খোলার নির্দেশ দেন। সেই সঙ্গে, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেন। তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রী তাঁদের মেসেজে কিংবা ফোনে কোনও নির্দেশ দিয়েছিল কিনা, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
শুভেন্দু অধিকারী
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Recommended image2
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার
Recommended image3
Abhishek Banerjee PA: ক্যামাক স্ট্রিটকাণ্ডে থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Recommended image4
Kolkata Tram: কলকাতার রাস্তায় চলবে অস্ট্রেলিয়ার মডেলের ট্রাম! কবে থেকে শুরু হবে কাজ
Recommended image5
Kolkata Weather Forecast: অতি সক্রিয় নিম্নচাপের জেরে বুধেও দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা, কবে কমবে দুর্যোগ?
Related Stories
Recommended image1
DA News: মে মাসের শেষেই রাজ্য সরকারি কর্মীদের মিলবে হকের ডিএ? নবান্নে বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী
Recommended image2
Ebola Virus: ভারতে ক্রমশ বাড়ছে 'ইবোলা ভাইরাস' উদ্বেগ! সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved