MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
DA Hike
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • Blue Sparrow Weapon: একটি 'নীল চড়াই'তেই কুপোকাত খামেনেই, ইজরায়েলের এই বিধ্বংসী অস্ত্র সম্পর্কে রইল তথ্য

Blue Sparrow Weapon: একটি 'নীল চড়াই'তেই কুপোকাত খামেনেই, ইজরায়েলের এই বিধ্বংসী অস্ত্র সম্পর্কে রইল তথ্য

Blue Sparrow Weapon: ঠিক কীভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করেছিল আমেরিকা আর ইজরায়েল। ইজরায়েলের রিপোর্ট অনুযায়ী ব্যবহার করা হয়েছিল ব্লু স্প্যারো নামের একটি প্রচণ্ড শক্তিশালী অস্ত্র। জানুন সেই অস্ত্র সম্পর্কে। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Mar 06 2026, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আয়াতুল্লাহ আলি খামেনেই হত্যাকাণ্ড
Image Credit : Getty

আয়াতুল্লাহ আলি খামেনেই হত্যাকাণ্ড

২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করেছিল ইজরায়েল আর আমেরিকা। তেহরানের কেন্দ্রস্থল পাস্তুর স্ট্রিটের একটি অফিস বাড়িতে জরুরি বৈঠক করেছিলেন ৮৬ বছরের খামেনেই। সেই সময় তাঁর ওপর অতর্কিতে হামলা চালায় ইজরায়েল আর আমেরিকা। তাতেই মৃত্যু হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কোন অস্ত্র দিয়ে খামেনেইকে হত্যা করা হয়?
Image Credit : Getty

কোন অস্ত্র দিয়ে খামেনেইকে হত্যা করা হয়?

কোন অস্ত্র দিয়ে বা কী ভাবে খামেনেইকে হত্যা করা হয়েছিল তা এখনও সঠিকভাবে জানায়নি ইজরায়েল আর আমেরিকা। কিন্তু দুই দেশের প্রশাসন ও শীর্ষ আমলারা এই বিষয়ে একাধিক তথ্য দিয়েছে। তাতেই সামনে আসছে হাড়হিম করা হত্যাকাহিনি।

Related Articles

Related image1
খামেনেইর ঘনিষ্ট বৃত্তে মোসাদের গুপ্তচর! দাঁতের ডাক্তার সেজেই দিতেন ইরানের সর্বোচ্চ নেতার সব খবর
Related image2
ইরানের হাত থেকে পরিবারকে বাঁচাতেই ট্রাম্প-বাইডেনকে খুনের ছক! মার্কিন আদালতে দাবি পাক নাগরিকের
310
যে অস্ত্রে কুপোকাত খামেনেই!
Image Credit : ANI

যে অস্ত্রে কুপোকাত খামেনেই!

ইজরায়েলের একটি দৈনিকের মতে অপারেশন এপিক ফিউরির সময় ব্যবহার করা হয়েছিল ব্ল্যু স্প্যারো নামের একটি অত্যান্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ১২৪০ মাইল বা ২০০০ কিলোমিটার ভ্রমণ করতে সক্ষম। নামে চড়়াই হলেও এটির টার্গেট শকুনকেও হার মানায়।

410
সাধারণ অস্ত্র নয়
Image Credit : Asianet News

সাধারণ অস্ত্র নয়

ব্লু স্প্যারো কোনও সাধারণ অস্ত্র নয়। এটি সাধারণ F-15 যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপণ করা হয়। তারপর বায়ুমণ্ডলের অনেক উঁচুতে উঠে যায়। তারপর প্রবল গতিতে পৃথিবীতে ভূপাতিতত হয়। বা লক্ষ্যবস্তুতে আঘাত করে।

510
রিপোর্টে দাবি
Image Credit : X

রিপোর্টে দাবি

ইজরায়েলের মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে খামেনেই ও তাঁর পার্ষদরা যেখানে উপস্থিত ছিলেন সেখানেই এই হামলা চালান হয়। যার ফলে সকলের মৃত্যু হয়। আঘাত আর বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ক্ষেপণাস্ত্রের টুকরো ও ধ্বংসাবশেষ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।

610
৪০ জনের মৃত্যু
Image Credit : X

৪০ জনের মৃত্যু

ইজরায়েলের কর্মকর্তারা দাবি করেছে এই হামলায় খামেনেইর সঙ্গে ৪০ জনের মৃত্যু হয়েছিল। যারা ছিলেন ইরানের প্রথম সারির নেতা। নিহত হয়েছিল ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুর রহিম মুসাভি।

710
ব্লু স্প্যারোর শক্তি
Image Credit : X

ব্লু স্প্যারোর শক্তি

ইসরায়েলে উৎপাদিত এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১,২৪০ মাইল বা ১,৯৯৫ কিলোমিটার। অনেক প্রচলিত অস্ত্রের বিপরীতে, এটি একটি আধা-ব্যালিস্টিক ট্র্যাজেক্টোরি অনুসরণ করে। উৎক্ষেপণের পর, ক্ষেপণাস্ত্রটি দ্রুত উপরে উঠে যায়, পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে পুনরায় প্রবেশ করার আগে এবং তার লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে।

বায়ুমণ্ডলে বেরিয়ে আসার এবং পুনরায় প্রবেশের এই ক্ষমতা বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধাদানকে জটিল করে তোলে। খাড়া পথটি স্থলভাগে থাকা ব্যক্তিদের প্রতিক্রিয়া সময়কেও হ্রাস করে।

810
ব্লু স্প্যারোর শক্তি
Image Credit : Asianet News

ব্লু স্প্যারোর শক্তি

নব্লু স্প্যারো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র পরিবারের অংশ যার মধ্যে রয়েছে ব্ল্যাক স্প্যারো এবং সিলভার স্প্যারো। এই ক্ষেপণাস্ত্রগুলি মূলত স্কাড-টাইপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি করা হয়েছিল, যা ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক কর্তৃক ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের অনুরূপ।

910
ক্ষেপণাস্ত্রের আয়তন
Image Credit : X

ক্ষেপণাস্ত্রের আয়তন

এই ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ৬.৫ মিটার। ওজন ১.৯ টন। সাধারণ ইজরায়েলের এফ-১৫ জেট-সহ একাধিক যুদ্ধ বিমান থেকে এটি উৎক্ষেপণ করা হয়। যার বুস্টার রকেট ক্ষেপণাস্ত্রটিকে অবতরণ শুরুর আগে অনেক উঁচুতে উঠতে সাহায্য করে। তাই এটি যখন মাটিতে আঘাত করে তখন মাধ্যাকর্ষণ গতির নিয়ম এটি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে।

1010
মাটির তলায় খামেনেই!
Image Credit : X

মাটির তলায় খামেনেই!

হামলা শুরুর কয়েক সপ্তাহ আগেই নিরাপদ বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন খামেনেই ও তাঁর গুরুত্বপূর্ণ পার্ষদরা। বেশিরভাগ সন্ধ্যায় ভূগর্ভস্থ বাঙ্কারেই কাটাতেন তাঁরা। রিপোর্ট অনুযায়ী আশ্রয়স্থলটি মাটির এতটাই গভীরে ছিল যে সেখানে নামতে পাঁচ মিনিট সময় লাগত। ইরান মনে করত খামেনেইর ওপর রাতেই হামলা হতে পারে। আর সেই কারণে নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজান হয়েছিল।

আমেরিকা ও ইজরায়েলও তাই পরিকল্পনা করেছিল। পরে শনিবারের বৈঠকে সিদ্ধান্ত পরিবর্তন করে দিনের বেলাতেই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ইরান হামলা
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Condom Problem: কোনওটা ছেঁড়া, কোনওটা ফুঁটো! একসঙ্গে ৩ লক্ষ কন্ডোম নিয়ে রীতিমত বিপাকে ফ্রান্স
Recommended image2
পাকিস্তানের দুটি বিমানঘাঁটিতে তুরস্কের বিমানের সন্দেহজনক আনাগোনা, ড্রোন সরবরাহ ঘিরে জল্পনা
Recommended image3
খুনের পর রাতভর বাড়িতেই! ফ্রিজ থেকে খেজুর-শসা খেয়ে স্নান, বাংলাদেশে ৪ খুনে চাঞ্চল্যকর তথ্য
Recommended image4
Islamic NATO: ইসলামিক ন্যাটো-তে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান, আগ্রহ দেখাল বাংলাদেশও
Recommended image5
Earthquake in Japan: টোকিওর পর এবার হোক্কাইডো, কয়েক ঘণ্টার ব্যবধানে দু'বার জোরালো ভূমিকম্প জাপানে
Related Stories
Recommended image1
খামেনেইর ঘনিষ্ট বৃত্তে মোসাদের গুপ্তচর! দাঁতের ডাক্তার সেজেই দিতেন ইরানের সর্বোচ্চ নেতার সব খবর
Recommended image2
ইরানের হাত থেকে পরিবারকে বাঁচাতেই ট্রাম্প-বাইডেনকে খুনের ছক! মার্কিন আদালতে দাবি পাক নাগরিকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved