Chorbagan Sarbojanin Incident: ভিড়ের চাপে পদপিষ্ট বহু, ১৭ জনের মৃত্যুর খবর আসছে এই আপাতত। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, ১৭ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়।
- Home
- West Bengal
- Today’s News in Bengali Live: Chorbagan Sarbojanin Incident - চোরবাগানে ভয়ঙ্কর ঘটনা! ভিড়ের চাপে পদপিষ্ট বহু, ১৭ জনের মৃত্যু?
Today’s News in Bengali Live: Chorbagan Sarbojanin Incident - চোরবাগানে ভয়ঙ্কর ঘটনা! ভিড়ের চাপে পদপিষ্ট বহু, ১৭ জনের মৃত্যু?
কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

Today’s News in Bengali Live: Chorbagan Sarbojanin Incident - চোরবাগানে ভয়ঙ্কর ঘটনা! ভিড়ের চাপে পদপিষ্ট বহু, ১৭ জনের মৃত্যু?
Today’s News in Bengali Live: INDIA Bloc Protest - "পদত্যাগ করে রাজসাক্ষী হোন জ্ঞানেশ কুমার", পডকাস্টে সরব রাহুল, দিল্লিতে ফের বড় আন্দোলনের পথে ইন্ডিয়া জোট
INDIA Bloc Protest: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া জোট। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের আন্দোলন জোরদার করতে চলেছে ইন্ডিয়া জোট।
Today’s News in Bengali Live: Kylian Mbappe - বিশ্বরেকর্ড গড়লেন এমবাপে! ভাঙলেন মেসির রেকর্ড, নয়া মাইলফলক ফরাসি তারকার
Kylian Mbappe: নয়া নজির গড়লেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। এবার তিনি ভেঙে দিলেন লিওনেল মেসির ১১ বছরের পুরনো একটি বিশ্ব রেকর্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, রোমার বিরুদ্ধে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচেই গোল করে রিয়ালকে জেতানোর পাশাপাশি মেসির পুরনো রেকর্ড ভেঙে নতুন একটি মাইলস্টোন গড়েছেন এমবাপে।
Today’s News in Bengali Live: ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান, জরুরি স্থগিতাদেশের আবেদন
অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। আদালতে জরুরি আবেদন জানিয়ে ওই নোটিশের উপর স্থগিতাদেশ চেয়েছেন তিনি। সোমবারই মামলাটির জরুরি শুনানি হতে পারে।
Today’s News in Bengali Live: Ajay Devgn Property Buldozer - অজয় দেবগণের বাংলো ভাঙা হল বুলডোজারে! দৃশ্যম তারকার বাড়িতে কী কারণে মুম্বই পুরনিগমের অ্যাকশন
Ajay Devgn Property Buldozer: বুলডোজার অ্যাকশন এবার খোদ বলিউডের তারকা অভিনেতা অজয় দেবগণের সম্পত্তিতে। মুম্বইয়ের জুহুতে অভিনেতা অজয় দেবগণ এবং তাঁর মা বীণা দেবগণের মালিকানাধীন একটি বিলাসবহুল বাংলোর একাংশ ভেঙে গুঁড়িয়ে দিল বৃহন্মুম্বই কর্পোরেশন (BMC)।
Today’s News in Bengali Live: সৌদি বিমান হামলায় ইয়েমেনে মৃত্যু ৩ শিশুর, ১২৪ জনের মৃত্যুর দাবি হুথিদের!
পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা। ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় তিন শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। অন্য দিকে, অধিকৃত পশ্চিম তীরে ইজরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় গুরুতর জখম হয়েছেন দ্য ওয়াশিংটন পোস্ট-এর চিত্রসাংবাদিক হেইডি লেভিন। শুক্রবারের এই হামলায় তাঁর একাধিক হাড় ভেঙেছে। শনিবার তাঁর অস্ত্রোপচারও হয়েছে।
Today’s News in Bengali Live: Abhijit Dipke - শান্তি বজায় রাখার মুচলেকা, শর্তসাপেক্ষে জামিন পেলেন অভিজিৎ দীপকে
দিল্লির একটি আদালত শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। কথিত নির্বাচনী কারচুপির বিরুদ্ধে চলমান প্রতিবাদের অংশ হিসেবে কনট প্লেসে একটি মিছিলে যোগ দেওয়ার পরিকল্পনার সময় তাঁকে আটক ও পরবর্তীতে গ্রেফতার করা হয়েছিল।
Today’s News in Bengali Live: ‘এ বার স্পষ্ট, কারা দেশবিরোধী!’ ওয়েইসির প্রশংসা কিরেন রিজিজুর, নিশানায় বিরোধীরা
ইলন মাস্ক ও ভারতের রাজনৈতিক-বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের আবহে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির বক্তব্যকে সমর্থন করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ওয়েইসির প্রশংসা করে তিনি বিরোধীদের নিশানা করেছেন। তাঁর মন্তব্য, জাতীয় স্বার্থের প্রশ্নে কখনও কখনও ওয়েইসি বুদ্ধিমানের মতো কথা বলেন।
Today’s News in Bengali Live: Delhi Capitals - সৌরভ-যুবরাজের পর শ্রীলঙ্কার তারকা, কোচিং স্টাফ শক্তিশালী করছে দিল্লি ক্যাপিটালস
IPL 2027: চলতি বছরের শেষদিকে আইপিএল-এর আগামী মরসুমের নিলাম হতে চলেছে। পরপর ব্যর্থতার পর এবার আইপিএল-এ সাফল্য পাওয়ার লক্ষ্যে কোচিং স্টাফকে শক্তিশালী করছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। একের পর এক প্রাক্তন তারকা ক্রিকেটারকে কোচিং স্টাফে যুক্ত করা হচ্ছে।
Today’s News in Bengali Live: FSSAI - ৬ মাসের কম বয়সি শিশুদের খাবারে চিনি মেশানো নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র
৬ মাসের কম বয়সি শিশুদের খাবারে আর চিনি বা ফ্রুক্টোজ মেশানো যাবে না। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এমনই এক খসড়া প্রস্তাব আনল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)।
Today’s News in Bengali Live: ভোটে ভারাডুবির পরেই পুজো থেকে দূরে পার্থ-ফিরহাদ-অরূপ-অতীনরা! তৃণমূল নেতাদের পুজোর দায়িত্বে BJP
Kolkata Durga Puja: দুর্গাপুজোর আবহ থেকে দূরে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অতীন ঘোষরা। ব্যতিক্রম কুণাল ঘোষ ও শোভনদেব চট্টোপাধ্যায়। পুজোয় তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে চর্চা।
Today’s News in Bengali Live: Digital Yellow Red Card - ফুটবলে শুরু ডিজিটাল হলুদ-লাল কার্ড! নতুন প্রযুক্তির ব্যবহার শুরু উরুগুয়েতে
Digital Yellow Red Card: ফুটবল মাঠে রেফারির হাতে হলুদ বা লাল কার্ড দেখার দৃশ্যটা একেবারে স্বাভাবিক। কিন্তু এবার সেই চেনা ছবিতেই বদল আসতে চলেছে। কাগজ-কলমে ম্যাচের হিসাব রাখার বদলে ফুটবলে চালু হল ডিজিটাল হলুদ ও লাল কার্ড।
Today’s News in Bengali Live: Noida Family Death - রাতে একসঙ্গে নুডলস খেয়েছিল, সকালে বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের ৫ জনের দেহ
উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী এবং তাঁদের তিন সন্তান। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর আগের রাতে তাঁরা নুডলস খেয়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
Today’s News in Bengali Live: Bus Accident - রাজস্থানের কোটায় দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীদের বাস, প্রাণ গেল ৮ জনের
Kota Bus Accident: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপাল (Bhopal) থেকে রাজস্থানের (Rajasthan) বিখ্যাত খাটু শ্যাম মন্দিরে (Khatu Shyam Temple) পুজো দিতে যাচ্ছিলেন একদল তীর্থযাত্রী। কিন্তু তাঁদের বাস দুর্ঘটনার কবলে পড়ল। এর ফলে অন্তত আটজন তীর্থযাত্রী প্রাণ হারালেন। বেশ কয়েকজন জখম হয়েছেন।
Today’s News in Bengali Live: Pujo Weather - পুজোয় কোন দিন কোথায় কোথায় বৃষ্টি? জানুন কলকাতা-সহ জেলাভিত্তিক পূর্বাভাস
২০২৬ সালের দুর্গাপুজোয় প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন, সপ্তমী থেকে দশমী পর্যন্ত কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও ভারী বৃষ্টির সতর্কতা আছে কি না।
Today’s News in Bengali Live: Supreme Court Children Internet Access - ইন্টারনেট ব্যবহার শিশুরও মৌলিক অধিকার, ঢালাও নিষেধাজ্ঞার আবেদন খারিজ শীর্ষ আদালতের
Supreme Court Children Internet Access: বয়স নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের ইন্টারনেট সুবিধা পাওয়া ও ব্যবহার করার অধিকার আসলে সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার। মঙ্গলবার এক ঐতিহাসিক পর্যবেক্ষণে এই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।
Today’s News in Bengali Live: Bangladesh - পাক জঙ্গিদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হচ্ছে বাংলাদেশ, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bangladesh News: সম্প্রতি বিহার (Bihar) থেকে এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এই সন্দেহভাজন জঙ্গি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। তার সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগ ছিল বলে অভিযোগ। বাংলাদেশে পাকিস্তানের (Pakistan) মদতপুুষ্ট জঙ্গিদের ঘাঁটির সংখ্যা বাড়ছে। এই ঘটনায় ভারতের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
Today’s News in Bengali Live: LK Advani Health - কেমন আছেন লালকৃষ্ণ আডবানী? জানিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ
বুকে সংক্রমণ নিয়ে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। আইসিইউ-তে রাখা হলেও তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল।
Today’s News in Bengali Live: জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী, এখনও চলছে অভিযান
জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ। শনিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। কেরান সেক্টরের জুমগুন্দ এলাকায় নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
Today’s News in Bengali Live: Smita Patil - স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ রাজ বব্বর, বললেন 'খুব মিস করি'
Smita Patil: প্রখ্যাত অভিনেত্রী স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন স্বামী রাজ বব্বর। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে তিনি জানান, স্মিতাকে আজও তিনি কতটা মিস করেন।