MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA Meeting: বিকেলে নবান্নে ডিএ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বকেয়া নিয়ে ঘোষণা হবে?

DA Meeting: বিকেলে নবান্নে ডিএ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বকেয়া নিয়ে ঘোষণা হবে?

সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বৈঠকে বসবেন। নবান্নের ১৪ তলায় কনফারেন্স রুমে বিকেল ৫টায় বৈঠকটি হবে। সেই বৈঠকে যোগ দেবে সরকারি কর্মচারীদের চারটি সংগঠন।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 01 2026, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বৈঠকে বসবেন। নবান্নের ১৪ তলায় কনফারেন্স রুমে বিকেল ৫টায় বৈঠকটি হবে। সেই বৈঠকে যোগ দেবে সরকারি কর্মচারীদের চারটি সংগঠন। সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও ওই বৈঠক ডাক পেয়েছে কনফেডারেশন অফ গভর্মেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। এই বৈঠকের দিকেই তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা। বৈঠকটি গত শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকায় দিনবদল করে তা সোমবার ধার্য করা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : stockPhoto

গত শুক্রবার রাজ্য সরকারের পেনশনার ও পারিবারিক পেশনশন প্রাপকদের একটা অংশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চম বেতন কমিশনে সুপারিশ অনুযায়ী বকেয়া ডিএ-র বাকি থাকা টাকা পাঠানো হয়। কিন্তু সরকারি কর্মচারীদের নিয়ে বকেয়া ডিএ মেটানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

36
Image Credit : CHATGPT

তবে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে মাত্র চারটি নির্দিষ্ট সংগঠনকে আমন্ত্রণ জানানোয় তৈরি হয়েছে বিতর্ক । ডাক না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী সংগঠনগুলি। কো-অর্ডিনেশন কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই বৈঠকে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করা হয়েছিল। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত ওই কমিটিকে আলোচনার জন্য ডাকা হয়নি। প্রতিবাদে ও নিজেদের দাবিদাওয়া প্রকাশ্যে আনতে সোমবার সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে কো-অর্ডিনেশন কমিটি। তবে রাজ্য প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, যাঁরা ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে আদালতে আইনি লড়াই করছিলেন, মূলত তাঁদের নেতৃত্বকে মুখ্যমন্ত্রী ওই বৈঠকে ডেকেছেন।

46
Image Credit : Asianet News

সরকারি কর্মচারী সংগঠনগুলি আজকের বৈঠকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে এখন যে ৪২ শতাংশ ডিএ বকেয়া আছে তা মেটানো এবং সপ্তম বেতন কমিশন কবে গঠিত হবে, সেটাও মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইতে পারেন। মন্ত্রিসভা ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দিলেও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি।

56
Image Credit : Asianet News

বর্তমান অনলাইনকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ষষ্ঠ কমিশন অনুযায়ী যে ৪২ শতাংশ ডিএ বকেয়া আছে তা মেটাতে হবে সরকারকে। কীভাবে এই বিরাট বকেয়া মেটানো হবে সেটাও তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইবেন। এছাডা়ও সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তিও দ্রুত জারি করার দাবি জানানো হবে। কারণ নিয়ম অনুযায়ী ওই কমিশনের সুপারিশ চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কার্যকর হওয়ার কথা।

66
Image Credit : Asianet News

২০২০ সালের জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছিল বিগত সরকার। সেই কারণে কর্মী ও পেনশনারদের প্রচুর আর্থিক ক্ষতি হয় বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মেটানোর প্রক্রিয়া চলছে তা নিয়েও প্রশ্ন আছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Kolkata: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা? জেনে নিন কী বলছে হাওয়া অফিস
Recommended image2
হামলা বনাম 'জনরোষ' তত্ত্ব! অভিষেক-কল্যাণ ইস্যুতে মুখোমুখি তৃণমূল-বিজেপি, ২ জুন বড় অ্যাকশন মমতার
Recommended image3
Now Playing
Adhir Ranjan Chowdhury: 'মমতা আরও খুশি হতেন যদি নিজে মার খেতেন' বিস্ফোরক দাবি অধীরের!
Recommended image4
Now Playing
Kalyan Banerjee News: সত্যিই মাথা ফেটেছে? 'ড্রামাবাজ' কল্যাণ? মাটিতে শুয়ে নাটক, হাসি, কান্না, কতই রঙ্গ!
Recommended image5
Cabinet Expansion: কাল থেকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শুভেন্দু অধিকারীর, শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved