10:28 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: ‘পুলিশই মাইকিং করতে বলেছিল’, দাবি ধৃত ঘোষকের! চোরবাগান কাণ্ডে এবার মুখোমুখি জেরা

চোরবাগান পুজোমণ্ডপে বিপর্যয়ের ঘটনায় ধৃত দুই ঘোষককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে পুলিশ। কখন, কার নির্দেশে মাইকে ঘোষণা করা হয়েছিল? অন্য দিকে, আহত দুই বোনের নাম তালিকায় না থাকার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ সুদীপ্ত হালদার।

Read Full Story
09:53 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: ছেলের অসুস্থতার জন্য ‘ডাইনি’ অপবাদ! দুর্গাপুজোর বিসর্জনের রাতেই ৭১ বছরের বৃদ্ধাকে পিটিয়ে খুন

প্রতিবেশীর ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। সেই অসুস্থতার জন্য বৃদ্ধাকে ‘ডাইনি’ অপবাদ দেওয়ার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনায় দুর্গাপুজোর বিসর্জনের রাতে ৭১ বছরের রুমকি মুর্মুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

Read Full Story
08:58 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: Manchester City - নিকোলাস জ্যাকসনের জোড়া গোল, চলতি প্রিমিয়ার লিগে প্রথম হার ম্যান সিটির

Manchester City FC: নয় মরসুূম ধরে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কড়া শাস্তির মুখে ম্যাঞ্চেস্টার সিটি। এরই মধ্যে শনিবার প্রিমিয়ার লিগে (Premier League 2026-27) অ্যাস্টন ভিলার (Aston Villa) কাছে হেরে ধাক্কা খেল ম্যান সিটি। চলতি প্রিমিয়ার লিগে প্রথমবার হেরে গেল ম্যান সিটি।

Read Full Story
08:04 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: Anant Singh Suspended - নীতীশ কুমারের জন্য অনেক খুন করিয়েছি বলা দাপুটে বিধায়ক অনন্ত সিংকে বহিষ্কার JDUর

Anant Singh Suspended: বিহারের রাজনীতিতে বড় খবর! জনতা দল ইউনাইটেড (জেডি(ইউ)) থেকে ছ’বছরের জন্য বহিষ্কৃত মোকামার প্রভাবশালী বিধায়ক অনন্ত সিং। নীতীশের রাজনৈতিক উত্থানে সাহায্য করতে গিয়ে নয়জনকে খুন করানোর দাবি করেছিলেন অনন্ত সিং

Read Full Story
07:56 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: PV Sindhu - ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন, পি ভি সিন্ধুর সামনে বিশ্বসেরা কোরিয়ান শাটলার

French Open 2026 Badminton: এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) সাফল্য পাননি ভারতের সফলতম ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু (PV Sindhu)। তবে ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়া থেকে একধাপ দূরে এই কিংবদন্তি। তিনি এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।

Read Full Story
06:54 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: Farooq Abdullah - 'আমাদের রক্ষা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী,' এ কী দাবি ফারুক আবদুল্লার!

National Conference President Farooq Abdullah: কাশ্মীর (Kashmir) প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (Pakistan PM Shehbaz Sharif) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি (BJP)।

Read Full Story
06:10 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: Ramayana - ৪ হাজার কোটির রামায়ণের অগ্রিম বুকিং নিয়ে বড় আপডেট! মুক্তির আগেই বক্স অফিসে বড় ইঙ্গিত

Ramayana: নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ' মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে ১০ কোটি টাকার গণ্ডি পার করেছে। প্রায় ৪ হাজার কোটি টাকা বাজেটের এই ছবির হিন্দি সংস্করণের চাহিদা সবচেয়ে বেশি। মোট অগ্রিম বিক্রি (গ্রস) দাঁড়িয়েছে ১০.১৫ কোটি টাকা।

Read Full Story
06:04 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: New Zealand vs India - 'তোমার উপর সারা দেশের ভরসা আছে,' গম্ভীরের কথায় অনুপ্রাণিত তিলক ভার্মা

New Zealand vs India Second T20I: শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য জয় পেল ভারতীয় দল। পরপর উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়ার পরেও তিলক ভার্মা (Tilak Varma) ও নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) অসাধারণ লড়াইয়ের সুবাদে জয় পেল ভারত।

Read Full Story
05:58 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: ভয়াবহ বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে সংঘর্ষ দুই সামরিক বিমানের! মৃত ৪ পাইলট

ফিলিপিন্সে প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল চার পাইলটের। শুক্রবার ম্যানিলার দক্ষিণে একটি বিমানঘাঁটিতে প্রশিক্ষণ চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে ফিলিপিন্সের বায়ুসেনার দুটি বিমান। শনিবার এই দুর্ঘটনার কথা জানিয়েছে ফিলিপিন্সের বায়ুসেনা। ফিলিপিন্সের বাটাঙ্গাস প্রদেশের ফার্নান্দো এয়ার বেসে এই দুর্ঘটনা ঘটে।

Read Full Story
05:52 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: Hooghly News - সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, হুগলি থেকে গ্রেফতার প্রৌঢ়

Hooghly News: মদ্যপ অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায়। গেরুয়া শিবিরের তরফে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রৌঢ়। ঠিক কী ঘটনা ঘটেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
05:36 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: El Nino - ইতিহাস গড়ল এল নিনো! প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা প্রথমবার ছুঁল ৩০ ডিগ্রি

২০২৬ সালে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এল নিনো। এর প্রভাব পড়তে পারে বিশ্বের বিভিন্ন প্রান্তের আবহাওয়ায়। ভারতেও বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন আবহাওয়া সংস্থা NOAA-র তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর ২০২৬-এ নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

Read Full Story
04:34 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: দিল্লির সরকারি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রীর দগ্ধ দেহ উদ্ধার, তিন পাতার সুইসাইড নোট পাওয়া গেল

দিল্লির একটি সরকারি স্কুলে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার পূর্ব দিল্লির শাহদরা জেলার কৃষ্ণনগর এলাকার একটি স্কুলের গার্ড রুমের পিছন থেকে ওই ছাত্রীর দগ্ধ দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করছে।

Read Full Story
04:22 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: New Zealand vs India - তিলক-নীতীশের অবিশ্বাস্য লড়াই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফের জয় ভারতের

New Zealand vs India T20I Series: এবারের নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) টি-২০ সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। বোলাররা প্রত্যাশিত সাফল্য না পেলেও, ব্যাটিংয়ের গভীরতার কারণে সিরিজ জয়ের আশা উজ্জ্বল হয়ে উঠেছে। ভারতীয় দল কেন টি-২০ ফর্ম্যাটে টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হয়েছে, তা বুঝিয়ে দিচ্ছে।

Read Full Story
04:08 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: WB Cyclone Update - লক্ষ্মীপুজোর মধ্যে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে, কোথায় আছড়ে পড়তে পারে ‘অর্ণব’?

WB Cyclone Update: বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়! অক্টোবরের শেষ সপ্তাহে কি দুর্যোগের মুখে পড়তে পারে পূর্ব ভারতের উপকূলবর্তী এলাকা? থাইল্যান্ড উপকূল থেকে এগিয়ে আসা একটি ঘূর্ণাবর্তকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে এই প্রশ্ন।

Read Full Story
03:14 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: Sharadwat Mukherjee News - 'মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে না পারলে পদে থাকার দরকার নেই', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়

Sharadwat Mukherjee News: এ বছর মেডিক্যাল কলেজগুলির শিক্ষক, অধ্যক্ষ, মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি), নন-মেডিক্যাল সুপারিনটেনডেন্ট এবং সাফাইকর্মীরা কাজে ফিরেছেন। অন্যান্য সরকারি দফতরের কর্মীদের মতো তাঁরাও দায়িত্ব পালন করছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
03:02 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: Kieron Pollard - জয়বর্ধনের পরিবর্ত ক্যারিবিয়ান তারকা, নতুন প্রধান কোচ বেছে নিল মুম্বই

Mumbai Indians: শ্রীলঙ্কার (Sri Lanka) তারকা মাহেলা জয়বর্ধনের (Mahela Jayawardene) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার পর এবার নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ানস। ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে (Kieron Pollard) নতুন দায়িত্ব দেওয়া হল।

Read Full Story
02:08 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: পুনর্জন্ম বলে সত্যি কি কিছু হয়? পূর্বজন্ম নিয়ে বৈজ্ঞানিকদের হাতে এল গাণিতিক প্যাটার্ন

পূর্বজন্মের স্মৃতি নিয়ে বিশেষ গাণিতিক প্যাটার্ন খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ১,৬৭৮টি ঘটনা বিশ্লেষণ করে মিলেছে চমকপ্রদ তথ্য। আকস্মিক মৃত্যু হলে কমে যাচ্ছে পরবর্তী জন্মের ব্যবধান। পুনর্জন্ম কি তবে সত্যি? কী বলছেন গবেষকরা

Read Full Story
01:15 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: ইরান সমুদ্রের নীচে কেবল কেটে দিলে কি বন্ধ হবে WhatsApp, YouTube, UPI, ভারতের কী পড়বে?

আমেরিকা ও ইজরায়েল ফের হামলা চালালে পাল্টা জবাব দিতে সমুদ্রের নীচে থাকা ইন্টারনেট কেবলকে নিশানা করার পরিকল্পনা করেছে ইরান। এমনই দাবি করেছেন ইরানের দুই শীর্ষ নিরাপত্তা আধিকারিক। তাঁদের বক্তব্য, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নীচে থাকা গুরুত্বপূর্ণ যোগাযোগ কেবলগুলিতে হামলা চালানো হতে পারে।

Read Full Story
01:10 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: India China LAC - চিনা সেনা নিয়ম ভাঙলেই সীমান্তে অশান্তি, ITBP কর্তার মন্তব্যের পরই কড়া বার্তা ভারতের

India China LAC: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) চিনা সেনা নিজেদের টহলদারির নিয়ম ভাঙলেই সীমান্তে অশান্তি ছড়ায়, স্পষ্ট জানিয়ে দিল ভারত। দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে সীমান্তে শান্তি বজায় রাখা জরুরি। এদিকে নিরাপত্তা বাড়াতে আইটিবিপি ড্রোনের বিশেষ প্লাটুন তৈরি করেছে।

Read Full Story
12:48 PM (IST) Oct 24

Today’s News in Bengali Live: Chorbagan - মণ্ডপ অক্ষত রেখেই চোরবাগানে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, পুলিশের উপস্থিতিতে শুরু কাজ

Chorbagan Durga Puja: ২৪ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে প্রতিমা নিরঞ্জনের কাজ। চোরবাগান বিপর্যয়ে এই বছর মণ্ডপ অক্ষত রেখে প্রতিমা নিরঞ্জনই চ্যালেঞ্জ পুজো কমিটির কাছে। কী বলছে কর্তৃপক্ষ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story