DA News West Bengal: পরিষ্কারভাবেই পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে যে, অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে যারা মারা গেছেন, সেক্ষেত্রে তাদের নিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার, রাজ্যের অর্থ দফতরের তরফে সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
DA News West Bengal: ডিএ নিয়ে জট চলছে অনেকদিন ধরেই। এবার অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা সরকারের (da news west bengal)। একটা প্রশ্ন প্রথম থেকেই ছিল যে, অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে যারা মারা গেছেন, তারা কি বকেয়া ডিএ পাবেন? হ্যাঁ, পাবেন (west bengal da news today)।

পরিষ্কারভাবেই পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে যে, অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে যারা মারা গেছেন, সেক্ষেত্রে তাদের নিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা সরকারের
গত ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর অবধি বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার জন্য মঙ্গলবার, রাজ্যের অর্থ দফতরের তরফে সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেই বিজ্ঞাপনে মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বৈধ উত্তরাধিকারীকে প্রয়োজনীয় নথিপত্র সমেত দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। অর্থাৎ, যে ট্রেজারি অফিস থেকে সেই মৃত সরকারি অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পেতেন, সেই ট্রেজারি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।
ঐ বিজ্ঞাপনে মৃত সরকারি কর্মীর পারিবারিক পেনশন প্রাপকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যে সমস্ত সরকারি অবসরপ্রাপ্ত কর্মী কিংবা পারিবারিক পেনশন প্রাপক অন্য কোনও রাজ্য বা অন্য কোনও দেশে তাদের পেনশন কেসকে স্থানান্তরিত করেছেন, তাদের জন্যও এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে অর্থ দফতর।
ঠিক কী জানা গেল?
বিজ্ঞাপনে বলা হয়েছে, পেনশন প্রাপকদের আইনসম্মত উত্তরাধিকারী কিংবা নিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার জন্য সংশ্লিষ্ট ট্রেজারি অফিসের হেল্পলাইনে দ্রুত যোগাযোগ করতে হবে।
অন্যদিকে, কোনও সরকারি অবসরপ্রাপ্ত কর্মী কিংবা পারিবারিক পেনশন প্রাপকের যদি সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে, পেনশন বন্ধ হয়ে যায়, তাহলে তাদেরকেও সার্টিফিকেট জমা দিতে হবে। তারা অনলাইন বা অফলাইনে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে গেলে একটি হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। সেই নম্বরটি হল, ০৩৩ ২২৫৩ ৫৪১৭।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
