News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
১. রাজ্য পুলিশে বড় রদবদল, ভবানীপুর। সহ কলকাতার ৩১ থানার ওসি ও রাজ্যের ১৪২ থানায় আইসি বদল করল কমিশন। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় পুলিশ রদবদল করল নির্বাচন কমিশন (National Election Commission)। নবান্ন ছাড়া সাম্প্রতিক কালে রাজ্য পুলিশে এত বড় বদল আগে কখনও নির্বাচন কমিশন করেনি। হিসাব মতো শুধু কলকাতাতেই ৩১টি থানায় ওসি ও আইসি-কে সরিয়ে নতুন পুলিশ অফিসার বসাচ্ছে কমিশন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
West Bengal News: ভোটের আগে ফের কমিশনের মাস্টারস্ট্রোক, ওসি-আইসি পদে বড়সড় রদবদল
২. বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি শুভেন্দু অধিকারী। হলদিয়া এসডিও অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেন। পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দফার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে ৩০ মার্চ থেকে। আর এদিন থেকেই ভোট প্রচারকে একেবারে তুঙ্গে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী সহ হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপকুমার বিজলি এবং মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষ পাঁজা আজকে মনোনয়ন জমা দেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
Suvendu Adhikari Nomination: নন্দীগ্রামে প্রার্থীপদে মনোনয়ন জমা শুভেন্দুর, ভবানীপুরেও জয় দেখছেন
৩. কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের আসতে চলেছে স্বস্তির খবর। মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির পথে এগোচ্ছে Government of India। মূল্যবৃদ্ধির চাপের মাঝে এই সম্ভাব্য সিদ্ধান্ত লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীর জন্য বড় আর্থিক স্বস্তি বয়ে আনতে পারে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ফের বাড়ছে ডিএ, একসঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া টাকাও
৪. মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটা নতুন মোড় দেখা দিয়েছে। এবার মুখ খুলেছে তুরস্ক। তারা সাফ জানিয়ে দিয়েছে, কুর্দি যোদ্ধারা যদি ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধে নামে, তাহলে উত্তর ইরাকে সামরিক অভিযান চালাতে এক মুহূর্তও ভাববে না। এর আগে সিরিয়াতেও তুরস্ক একই কৌশল নিয়েছিল। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে, কারণ যুদ্ধের মধ্যে নতুন ফ্রন্ট খোলার আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
Turkey Warns: কুর্দিরা ইরানের বিরুদ্ধে লড়লে ইরাকে সেনা পাঠাব, হুঁশিয়ারি তুরস্কের
৫. চেন্নাই সুপার কিংস (CSK) ফ্যানেরা যে বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন, আইপিএল ২০২৬ সেই মঞ্চ তৈরি করে দিয়েছে। চোটের কারণে মরশুমের প্রথম দুই সপ্তাহ এমএস ধোনি মাঠের বাইরে থাকবেন। আর তাঁর জায়গায় চেন্নাইয়ের হয়ে উইকেটের পিছনে দেখা যাবে তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসনকে। দলের সিইও কাশী বিশ্বনাথন এই খবর পাকাপাকিভাবে জানিয়ে দিয়েছেন। গোড়ালির চোটের জন্যই ধোনি প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
CSK vs RR 2026: ম্যাচের আগেই বড় বার্তা চেন্নাই সিইও-র, ধোনির জুতোয় পা গলাচ্ছেন সঞ্জু?
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


