
Dilip Ghosh: পুরনো ঘাঁটিতে ফিরলেন দিলীপ! প্রবেশমুখেই সমর্থকদের ঢল, শুরু বড় লড়াই
তাঁর সেই চেনা খড়গপুরে ফিরলেন দিলীপ ঘোষ। যে খড়গপুর সদরে নির্বাচনী সাফল্য দিলীপকে রাজ্য রাজনীতিতে নয়া মাত্রায় পৌঁছে দিয়েছিল। খড়গপুর সদরে ১০ বছর পর বিধানসভা ভোটের ময়দানে সরাসরি নেমেছেন দিলীপ ঘোষ।
তাঁর সেই চেনা খড়গপুরে ফিরলেন দিলীপ ঘোষ। যে খড়গপুর সদরে নির্বাচনী সাফল্য দিলীপকে রাজ্য রাজনীতিতে নয়া মাত্রায় পৌঁছে দিয়েছিল। খড়গপুর সদরে ১০ বছর পর বিধানসভা ভোটের ময়দানে সরাসরি নেমেছেন দিলীপ ঘোষ। প্রতিপক্ষ তৃণমূলের প্রদীপ সরকার। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ খড়্গপুরে এসে পৌঁছেছেন। শহরের প্রবেশপথে গাড়ি থেকে নামতেই বিজেপি কর্মী ও সমর্থকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।