Diwali 2026 : দেশরক্ষার মাঝেই উৎসব! ভারত-পাক সীমান্তে BSFজওয়ানদের দীপাবলি! আলপনা-প্রদীপে সেজে উঠল সীমান্ত চৌকি

ভারত-পাকিস্তান সীমান্তে উৎসবের আবহ! সীমান্তের নিরাপত্তার দায়িত্ব সামলানোর পাশাপাশি আলপনা, রঙ্গোলি, প্রদীপ ও আলোর সাজে দীপাবলি উদ্‌যাপনে মাতলেন বিএসএফ জওয়ানরা। রাজস্থানের জয়সালমের সীমান্তে অন্যরকম মেজাজে ধরা দিল দীপাবলির উদ্‌যাপন।

Share this Video

ভারত-পাকিস্তান সীমান্তে উৎসবের আবহ! সীমান্তের নিরাপত্তার দায়িত্ব সামলানোর পাশাপাশি আলপনা, রঙ্গোলি, প্রদীপ ও আলোর সাজে দীপাবলি উদ্‌যাপনে মাতলেন বিএসএফ জওয়ানরা। রাজস্থানের জয়সালমের সীমান্তে অন্যরকম মেজাজে ধরা দিল দীপাবলির উদ্‌যাপন। সীমান্তের বিভিন্ন বর্ডার আউটপোস্ট সাজিয়ে তোলা হয়েছে রঙিন রঙ্গোলি, প্রদীপ ও আলো দিয়ে। বিশেষ নজর কেড়েছে মহিলা বিএসএফ কর্মীদের হাতে তৈরি রঙিন আলপনা ও সাজসজ্জা। একে অপরকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন জওয়ানরা। পরিবার থেকে দূরে, দেশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এই জওয়ানদের কাছে সীমান্তেই যেন হয়ে উঠল উৎসবের ঠিকানা। দেশরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি আলোর উৎসবে মেতে উঠলেন তাঁরা। রাজস্থানের জয়সালমের থেকে বিএসএফ জওয়ানদের দীপাবলি উদ্‌যাপনের বিশেষ মুহূর্ত দেখুন এই প্রতিবেদনে।

Related Video