
Mamata Banerjee : 'আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান, দেখি কত হিম্মত', চ্যালেঞ্জ মমতার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা, জন্মদিনের রাতেই রণক্ষেত্র পরিস্থিতির অভিযোগ! শনিবার সকালে কালীঘাট থেকে বেরিয়ে অভিষেকের বাড়িতে পৌঁছন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা, জন্মদিনের রাতেই রণক্ষেত্র পরিস্থিতির অভিযোগ! শনিবার সকালে কালীঘাট থেকে বেরিয়ে অভিষেকের বাড়িতে পৌঁছন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুলিশের বিরুদ্ধে জোরজুলুম এবং গভীর রাতে গুন্ডামি চালানোর অভিযোগ তোলেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে সরব হন মমতা। তাঁর অভিযোগ, সারা রাত পাড়ার ক্লাবে কাজ করতে দেওয়া হয়নি। রাস্তার উপর পুজো আয়োজন নিয়েও আপত্তি জানান তিনি। একই সঙ্গে বুলডোজার নিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেন, "আমাদের বুকের উপর চালিয়ে দিন, আমাদের শরীরের উপর চালিয়ে দিন। হিম্মত থাকলে আসুন, আমি এসেছি।" এখানেই শেষ নয়, পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারিও দেন তৃণমূলনেত্রী। জনবিস্ফোরণ ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। কী ঘটেছিল অভিষেকের বাড়ির সামনে? পুলিশের বিরুদ্ধে কী কী অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন তাঁর সম্পূর্ণ বক্তব্য।