MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী? ৬ বছর পর 'আসল তৃণমূলীদের' বললেন ২১ জুলাইয়ের সেই ঘটনা

কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী? ৬ বছর পর 'আসল তৃণমূলীদের' বললেন ২১ জুলাইয়ের সেই ঘটনা

নবান্নে বিরোধী বিধায়কদের সঙ্গে বৈঠকের পর নস্টালজিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়ার আসল কারণ থেকে পুরনো স্মৃতিচারণা— জেনে নিন পুরো ঘটনা।

3 Min read
Author : Saborni Mitra
Published : Aug 08 2026, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
শুভেন্দু অধিকারী
Image Credit : ANI

শুভেন্দু অধিকারী

জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ। কিন্তু তারপরে তিনি দল বদল করে এখন বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় সমালোচক। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে দু-দুবার হারানোর রেকর্ডও তাঁর ঝুলিতে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগ
Image Credit : ANI

শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগ

সালটা ২০২০। বছরের শেষে ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপরের বছরই ছিল বিধানসভা নির্বাচন। তৃণমূল ছাড়ার আগেও তিনি ছিলেন রাজ্যের পরিবহন ও সেচ ও জলসম্পদ দফতরের মন্ত্রী। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন ৭ নভেম্বর। তারপর ডিসেম্বরেই তাঁর দলত্যাগ। মদন মিত্র গ্রেফতারের পরে শভেন্দু অবশ্য পরিবহন দফতরের দায়িত্বও সামলে ছিলেন।

Related Articles

Related image1
UPI Payments: ইউপিআই ব্যবহারে এবার থেকে কত টাকা গুণতে হবে? সব স্পষ্ট করে জানাল পেমেন্টস কাউন্সিল
Related image2
অষ্টম বেতন কমিশন: ৭ বছরে বেতন দ্বিগুণ হওয়ার ৩ কারণ, দেখুন ফিটমেন্ট ফ্যাক্টরের হিসেব
39
দলের পদ
Image Credit : ANI

দলের পদ

তিনি ২০২০ সালের ১৬ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ এবং দল ও তার সহযোগী সংগঠনের সমস্ত পদ থেকে পদত্যাগপত্র পাঠান। এর আগে তিনি হুগলি নদী জলপথ সেতু কমিশনের (HRBC) চেয়ারম্যান পদসহ অন্যান্য সরকারি দায়িত্ব থেকেও ইস্তফা দিয়েছিলেন।

দলে তাঁর নির্দিষ্ট কোনো সর্বভারতীয় শীর্ষ পদ না থাকলেও, তিনি দলের বিধায়ক, নন্দীগ্রামের শক্তিশালী মুখ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার দলীয় পর্যবেক্ষক হিসেবে ব্যাপক সাংগঠনিক ক্ষমতার অধিকারী ছিলেন। একটা সময় যুব তৃণমূলের দায়িত্বও তিনি পালন করেছেন। এই সব ছেড়েই তাঁর গেরুয়া শিবিরে যাত্রা।

49
কেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়েছিলেন?
Image Credit : ANI

কেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়েছিলেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাদের জেরেই শুভেন্দু দলত্যাগ করেছিলেন। তিনি দল ছেড়ে মমতা-অভিষেক জুটিকে আক্রমণ করেছেন। তাতেই স্পষ্ট তাঁর দল ছাড়ার কারণ। বিরোধী দলনেতা থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের একাধিক নীতির সমালোচনা করেন তিনি। পাশাপাশি মমতা-অভিষেকের বিরুদ্ধে দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন। কিন্তু এবার পুরনো সহকর্মীদের কাছেই তাঁর তৃণমূল ছাড়ার কারণ আরও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

59
নবান্নে দেড় ঘণ্টার আন্তরিক বৈঠক
Image Credit : ANI

নবান্নে দেড় ঘণ্টার আন্তরিক বৈঠক

শুক্রবার দুপুরে নবান্নে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মোট ১৩ জন বিধায়কের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ রায়ের মতো পুরনো পরিচিত মুখরাও। এঁরা বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধ গোষ্ঠী। এঁরা নিজেদের আসল তৃণমূল বলেও দাবি করেন। যাইহোক, মূল আলোচ্য বিষয় ছিল এসআইআরের ট্রাইব্যুনাল সংক্রান্ত জরুরি বিষয়াদি, তবে বৈঠকের শেষে আলোচনা মোড় নেয় একেবারে অন্যদিকে।

69
পুরনো সঙ্গীদের দেখে খোলস ছাড়লেন মুখ্যমন্ত্রী
Image Credit : ANI

পুরনো সঙ্গীদের দেখে খোলস ছাড়লেন মুখ্যমন্ত্রী

বৈঠক শেষে ফিরহাদ হাকিমদের মতো একদা তৃণমূলের সহকর্মীদের সামনে পেয়ে কার্যত নস্টালজিক হয়ে পড়েন শুভেন্দু। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে কত বিষয়ে আলোচনা হত, তা ববিদারাই ভালো জানেন।

79
তৃণমূল ছাড়ার আসল কারণ ২১ জুলাইয়ের এই ঘটনা
Image Credit : Asianet News

তৃণমূল ছাড়ার আসল কারণ ২১ জুলাইয়ের এই ঘটনা

তৃণমূল ছাড়ার আসল কারণ হিসেবে শুভেন্দু তুলে ধরেন ২০১১ সালের ২১ জুলাইয়ের একটি ঘটনা। তাঁর দাবি, মঞ্চে বক্তব্য রাখার সময় হঠাৎ তাঁর হাত থেকে মাইক কেড়ে নিয়ে অন্য একজনকে দেওয়া হয়েছিল, আর সেদিনই তিনি বুঝে গিয়েছিলেন তৃণমূলে থাকা আর সম্ভব নয়। দলে ‘ভাইপো রাজ’ শুরু হওয়ার প্রসঙ্গও তোলেন তিনি।

89
ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা
Image Credit : ANI

ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা

বৈঠকের পর বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে ফিরহাদ হাকিম মন্তব্য করেন, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি এমন আন্তরিক মুখ্যমন্ত্রী দেখেননি, বরং প্রয়াত বিধান রায়ের সঙ্গেই তাঁর তুলনা করা যায়।

99
অতিথি আপ্যায়নেও বাদ যায়নি জমকালো আয়োজন
Image Credit : Asianet News

অতিথি আপ্যায়নেও বাদ যায়নি জমকালো আয়োজন

বৈঠকে আগত বিধায়কদের জন্য নবান্নে জমকালো আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল বলে সূত্রের খবর। মেনুতে ছিল ফিশরোল, চিকেন স্প্রিং রোল, কালাকাঁদ, মিষ্টিসুখ, কুকিজের পাশাপাশি চা ও ব্ল্যাক কফিও।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
আরও দুর্বল হচ্ছে তৃণমূল! সুদীপ ঘরনী নয়না-অমিত শাহের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
Recommended image2
Metro Schedule: পুজোর ৪ রাত ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, দেখুন ৪টি চাইলেন ট্রেনের সময়সূচি
Recommended image3
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Recommended image4
Bikashranjan Bhattacharya: বৃহস্পতিবার ভোরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ
Recommended image5
Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Related Stories
Recommended image1
UPI Payments: ইউপিআই ব্যবহারে এবার থেকে কত টাকা গুণতে হবে? সব স্পষ্ট করে জানাল পেমেন্টস কাউন্সিল
Recommended image2
অষ্টম বেতন কমিশন: ৭ বছরে বেতন দ্বিগুণ হওয়ার ৩ কারণ, দেখুন ফিটমেন্ট ফ্যাক্টরের হিসেব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved