নির্বাচন কমিশন প্রথম দফার ১৫২টি আসনের ভোটদানের হার প্রকাশ করেছে, যেখানে সামগ্রিক ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ। উল্লেখযোগ্যভাবে, অন্তত ২৩টি কেন্দ্রে পুরুষের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা বেশি, যদিও অনেক ক্ষেত্রে পুরুষ ভোটারের সংখ্যাই বেশি ছিল। 

প্রথম দফার ১৫২টি আসনে বিধানসভা কেন্দ্র ধরে ধরে ভোটদানের হার প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে, অন্তত ২৩টি কেন্দ্রে পুরুষের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা বেশি। সেগুলোর মধ্যে অধিকাংশ কেন্দ্রেই কিন্তু পুরুষ ভোটারের সংখ্যা মহিলা ভোটারের চেয়ে বেশি। তবে, ভোটদানের ক্ষেত্রে পুরুষের থেকে এগিয়ে আছে মহিলারাই।

কমিশনের তথ্য অনুসারে, ১৫২ টি আসনে মধ্যে সবচেয়ে বেশিভোট পড়েছে কোচবিহারের শীতলকুচিতে- ৯৭.৫৩ শতাংশ। ভোটদানের হারে তার পরেই রয়েছে ভগবানগোলা- ৯৬.৯৫ শতাংশ, রানিনগর- ৯৬.৯৫ শতাংশ এবং রঘুনাথপুর- ৯৬.৯ শতাংশ। প্রথম দফার মোট ৪৪টি কেন্দ্রে ৯৫ শতাংশের বেশি ভোট পড়েছে।

শনিবারই প্রথম দফার নির্বাচনের চূড়ান্ত ভোটদানের হার প্রকাশ করেছে। ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ। মোট ভোটদাতার সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ। এসআইআর-র কাকণে এমনিতেই এবার ভোটদানের হার আগের চেয়ে বেশি। দেখা গিয়েছে, ২০২১ সালের তুলনা ১৪ হাজার বেশি মানুষ ভোট দিয়েছে। অথচ আগের চেয়ে মোট ভোটারের সংখ্যা কমেছে। প্রথম দৎার আসনগুলোতের এসআইআস-র পর ১৭ লক্ষ ভোটার কমে গিয়েছে। ভোটদাতা বৃষ্টি পেয়েছে ২১ লক্ষের বেশি। সাধারণত ভোট দেন না বা দিতে পারেন না। এমন বহু মানুষই এবার ভোট দিয়েছেন। তেমন ২৩টি কেন্দ্রে মহিলা ভোটদাতার সংখ্যা পুরুষদের ছাপিয়ে গিয়েছে।

  • মুর্শিদাবাদের কান্দিতে মহিলার চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা ২ হাজার কম। ভোট দিয়েছেন ৯১ হাজার পুরুষ, মহিলা ভোটারের সংখ্যা ১.০৬ লক্ষ।
  • ঘাটালে পুরুষ ভোটারের সংখ্যা মহিলার চেয়ে প্রায় ছ হাজার বেশি। ১.২৩ লক্ষ মহিলা এবং ১.১৬ লক্ষ পুরুষ ভোট দিয়েছেন এই কেন্দ্রে।
  • দাসপুরে মহিলাদের চেয়ে প্রায় তিন হাজার বেশি পুরুষ ভোটার রয়েছেন। ১.১৯ লক্ষ পুরুষ ভোট দিয়েছে এই কেন্দ্রে। মহিলা ভোটদাতার সংখ্যা ১.৩১ লক্ষ।
  • ডেবরায় ১.০৭ লক্ষ পুরুষ ভোট দিয়েছে। ১.০৮ লক্ষ মহিলা ভোট দিয়েছে।
  • মেদিনীপুরে মহিলা ভোট দিয়েছে তিন হাজার। ভোট দিয়েছেন ১.১৮ লক্ষ পুরুষ। ১.২২ লক্ষ মহিলা।
  • বাঁকুড়ায় পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যা সামান্য। মহিলা ভোটারের সংখ্যা বেশি। কেন্দ্রে ১.১৭ লক্ষ পুরু। এবং ১.১৮ লক্ষ মহিলা ভোট গিয়েছে।
  • ময়ূরেশ্বরে মহিলা ভোটার ১.০৬ লক্ষ। ১.০৫ হল পুরুষ ভোটার।
  • রামপুরহারে পুরুষ ভোটার ১.১৪ লক্ষ। মহিলা ভোটার ১.১৬ লক্ষ।
  • বহরমপুরে পুরুষ ভোটার ১.০৮ লক্ষ। মহিলা ভোটার ১.১৩ লক্ষ।
  • ভরতপুরে মহিলা ভোটার ১.০৭ লক্ষ। পুরুষ ভোটার ১.০৫ লক্ষ।
  • মুর্শিদাবাদে পুরুষ ভোটারের সংখ্যা বেশি।সেখানে ৯ হাজার বেশি পুরুষ ভোটার।
  • খড়গ্রামে মহিলাদের চেয়ে ১০ হাজা পুরুষ ভোটার বেশি।
  • নবগ্রামে পুরুষ ভোটারের সংখ্যা ১.০৭। তেমনই মহিলা ভোটারের সংখ্যা ১.১২ লক্ষ।
  • শমসেরগঞ্জে ভোটের হাল ৯৬.০৪ শতাংশ। মহিলাদের চেয়ে পুরুষের সংখ্যা বেশি।
  • মালদহের ইংলিশ বাজারে পুরুষের চেয়ে২ হাজার মহিলার ভোটার বেশি। সেখানে ১.১৩ লক্ষ পুরুষ এবং ১.১৭ লক্ষ মহিলা ভোটার।
  • তেমনই মালদহে মহিলাদের চেয়ে পুরুষ ভোটার বেশি তিন হাজার। মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৭৩৪ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৯ হাজার ১৬১ জন।
  • রায়গঞ্জে মহিলা ভোটারের সংখ্যা ৮১ হাজার।
  • মাটিগাড়া-নকশালবাড়িতে মহিলা ভোটারের সংখ্যা ১.২৫ লক্ষ। পুরুষ ভোটারের সংখ্যা ১.২২ লক্ষ।
  • কার্শিয়াঙে মহিলা ভোটারের সংখ্যা চার হাজার বেশি। পুরুষ ভোটারের সংখ্যা ৮৭ হাজার। মহিলা ভোটারের সংখ্যা ৯২ হাজার।
  • দার্জিলিঙ-এ মহিলা ভোটারের সংখ্যা ৮৬ হাজার। পুরুষ ভোটারের সংখ্যা ৮৪ হাজার।
  • মাল কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৮৩৯ জন। পুরুষ ভোটারে সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৭৮১ জন।
  • ঝাড়গ্রামে মহিলা ভোটারে সংখ্যা ১.০৯ লক্ষ। পুরুষ ভোটারের সংখ্যা ১.০৮ লক্ষ।