West Bengal Election: একটি সোশ্যাল মিডিয়া পোষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। উল্লেখ্য, একাধিক রাজনৈতিক বিশ্লেষকের মতে, বিগত বেশ কয়েকটি নির্বাচনে বামেদের ভোট বিজেপিতে গেছে। পরিসংখ্যানও সেই কথাই বলছে। তবে এবার কী হবে? রামের ভোট কি বামে ফিরবে?

West Bengal Election: বিধানসভা নির্বাচনের উত্তাপ যখন চরমে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি পোষ্ট (west bengal election 2026)। প্রসঙ্গত, রাজ্যে এবার দু-দফায় বিধানসভা ভোট হচ্ছে। ইতিমধ্যেই গত ২৩ এপ্রিল, প্রথম দফার ভোটগ্রহণ হয়ে গেছে। এবার আগামী ২৯ এপ্রিল, দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে ((west bengal election news।

রামের ভোট বামে?

ঠিক তার আগেই এবার একটি সোশ্যাল মিডিয়া পোষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। উল্লেখ্য, একাধিক রাজনৈতিক বিশ্লেষকের মতে, বিগত বেশ কয়েকটি নির্বাচনে বামেদের ভোট বিজেপিতে গেছে। পরিসংখ্যানও সেই কথাই বলছে। তবে এবার কী হবে? রামের ভোট কি বামে ফিরবে? 

সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই একটি সোশ্যাল মিডিয়া পোষ্ট রীতিমতো তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে। ইতিমধ্যেই সেটি ভাইরাল হয়ে গেছে। বেশ কয়েকটি পোস্টকে কোলাজ করে একটি পোস্টার বানানো হয়েছে। সেটির একদম উপরে লেখা আছে “বিদ্যাসাগর কলেজে পড়া মাকুরা"

তার নিচে মোট পাঁচটি পোষ্টকে একসঙ্গে কোলাজ কড়া হয়েছে। প্রতিটি পোস্টের সারমর্ম একই। সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করে তারা লিখেছেন, “আমি দীর্ঘদিনের বিজেপি সমর্থক। গত ১০ বছর ধরে বিজেপিকে ভোট দিয়েছি। কিন্তু ফলাফল শূন্য। কিছু সিট পেলেও নেতারা তৃণমূলে চলে যায়, নয়তো তৃণমূলের লোকেদের এনে নেতা বানিয়ে দেয়। বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট হয়েছে। ভোট বিভক্ত হয়ে বারবার তৃণমূল জিতে গেছে। কোথাও হয়ত মনে হয়, তৃণমূলের পরিকল্পনায় বিজেপি মানুষকে বিভক্ত করে TMC কে জেতাচ্ছে।"

ভাইরাল সোশ্যাল মিডিয়া পোষ্ট

​তারপরেই তারা যোগ করেছেন, “তাই এবার ঠিক করেছি, ভোট নষ্ট করব না। আমাদের পরিবারের মোট ১৭টি ভোট আমি বামপন্থী দের-কেই দেবো। সবাই ঐক্যবদ্ধভাবে বামপন্থীদের ভোট দিলে অবশ্যই পরিবর্তন হবে। আর আসল পরিবর্তন হবে। গেরুয়া নমন সব্বাইকে, নিজেদের অস্তিত্ব রক্ষায়, তৃণমূলকে হারাতে, আদর্শ আর ঝান্ডা সরিয়ে রেখে আসুন দিকে দিকে বামপন্থী-দের জেতাই!!!"

 আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।