মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে FIR দায়ের হয়েছে। অন্যদিকে, ভোট প্রচারের সময় করা মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও হানা দিয়েছে CID। সব মিলিয়ে আইনি জটিলতায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

খারাপ সময় যেন কাটছে না তৃণমূল কংগ্রেসের। একের একে ধরা পড়ছে তৃণমূলের কাউন্সিল থেকে নেতা। আর এবার FIR দায়ের হল খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের জন্য পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। বিধানসভা ভোটের আগে এসপ্ল্যানেডের ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটি বক্তব্যের প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ৯ মার্চের। এই ঘটনার প্রেক্ষিতে আজ হেয়ার স্ট্রিট থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে এফআইআর জমা পড়ে। এদিকে আবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছাল সিআইডি। শুক্রবার বিকেলে যায় সিআইডি। সব মিলিয়ে একাধিক জটিলতার মাঝে পিসি ও ভাইপো। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক

রিপোর্ট অনুযায়ী, ধর্মতলায় আয়োজিত এক ধর্না-প্রদর্শন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এক ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, মমতার মন্তব্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে। এই অভিযোগের ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID

এদিকে আবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছাল সিআইডি। শুক্রবার বিকেলে যায় সিআইডি। ভোট প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্য সংক্রান্ত একটি অভিযোগের তদন্চ এসেছেন সিআইডির তদন্তকারীরা। সূত্রের খবর, প্রথমে বাগুইআটি থানায় অভিষেকেরে একটি মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে সেই অভিযোগের তদন্ত করে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। তারপরে সেই মামলা এসেছে CID-র হাতে। সূত্রের খবর, CID টিম অভিষেকের বাড়ি গেলেও অভিষেক বাড়ি ছিলেন না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিং করতে গিয়েছিলেন। ফলে, বিকেলে CID নোটিস দিতে পারেনি। তাঁরা অপেক্ষা করছেন। আগামী সপ্তাহে অভিষেককে ডাকার সম্ভাবনা আছে।