মঙ্গলবার ভোরে হলদিয়ার চিরঞ্জিপুরে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ন্যাপথা পাইপলাইন লিক করে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন এবং একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে হদলিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে আগুন লাগে বলে খবর। ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। পরে আরও তিনটি ইঞ্জিন উপস্থিত হয়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ঝলসে গিয়েছে অনেকে। তাঁদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ হলদিয়া-পাঁশকুড়া রুটের ট্রেন চলাচল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে পেট্রোকেমিক্যালে আগুন লাগে। পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লেগে যায়। গত রাত থেকেই গন্ধ পাচ্ছিলেন তারা। তারপর আজ ভোর সাড়ে ৪টে বা পৌনে পাঁচটা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আশপাশের একাধিক বাড়ি জ্বলে যায়। ঘটনাস্থলে ৬টি ইঞ্জিন আসে। পরে আরও ৩টি দমকলের ইঞ্জিন আসে। আনুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে জল ও ফোম স্প্রে করা হয়েছিল বলে খবর। কিন্তু, তাতে আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে দমকমলের ইঞ্জিন উপস্থিত হয়।
জনা গিয়েছে, ঘটনায় দুজন মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা অগ্নিদগ্ধ হয়েছে আরও কয়েকজন। সকলের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে এলাকার বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক বাড়ি দোকান জ্বলে গিয়েছে। এলাকার বহু মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে।
এদিকে রেললাইনের ঠিক পাশেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে কারণে নিরাপত্তার স্বার্থে ওই লাইনে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে, কীভাবে এমন অগ্নিকাণ্ড হল তা খতিয়ে দেখছে দমকম ও কারখানা কর্তৃপক্ষ।
মঙ্গলবার ভোরে হলদিয়ার চিরঞ্জিপুরে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ন্যাপথা পাইপলাইন লিক করে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন এবং একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত কোনও প্রাণহানীর খবর সামনে আসেনি।

