
মমতার হাতে ফোঁটা নেওয়া প্রাক্তন মন্ত্রী তপনও দল ছাড়লেন, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ
ফের ধাক্কা তৃণমূল কংগ্রেসে। তৃণমূল ছাড়লেন দলের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযাত্রী ছিলেন।
ফের ধাক্কা তৃণমূল কংগ্রেসে। তৃণমূল ছাড়লেন দলের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযাত্রী ছিলেন। তিনি তিনবারের বিধায়ক, দু'বারের মন্ত্রী। এছাড়াও তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি, ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, পশুপালন দপ্তর ও ফরেস্ট কর্পোরেশনের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দলের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর একের পর এক নেতার দলত্যাগের মধ্যেই তপন দাশগুপ্তের এই সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে।