গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন তিনি। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলা স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে টাকা তুলতেন তিনি। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলা স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য ওই মহিলা বছর দুয়েক কোনও কাজ পাননি বলে অভিযোগ। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। এমনকি, তাঁকে ভয়ও দেখানো হয়েছিল। মহিলার দাবি, তাঁর এক সহকর্মী স্বরূপকে ৪৫ হাজার টাকা তোলা দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করেছে নিউ আলিপুর থানা। এছাডা়ও, হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নিউ আলিপুর থানায় নিগ্রহ, শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় নিউ আলিপুর থানার বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয়। স্বরূপকে লক্ষ্য করে থানার বাইরেই ওঠে ‘চোর চোর স্লোগান’। সাধারণ বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি ও অত্যাচার করেছে স্বরূপ বিশ্বাস ও তাঁর সঙ্গীরা। বাসিন্দাদের দাবি, সকলের সামনে দিয়ে হাঁটিয়ে তাঁকে থানায় নিয়ে যেতে হবে।নিউ আলিপুর থানা থেকে স্বরূপকে এখন নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে।

বুধবারই টলিপাড়ার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়া- সংগঠনটি ভেঙে দেওয়ার ঘোষণা করেছিলেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। এই সংগঠনের সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস।

এই বিষয়ে শিবপুরের বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, “ফেডারেশনের মাথায় বসে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গেছেন স্বরূপ। ২০২১ সালে আমি মুখ খুলেছিলাম বলে আমাকে ব্যান করা হয়েছিল। টেকনিশিয়ানদের চাপ দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করানো হয়েছিল। পেটের ভাত জোগাতে অনেক টেকনিশিয়ান মুখ বুজে অত্যাচার সহ্য করে গেছে দিনের পর দিন। ধর্মের কল বাতাসে নড়ে, আজ তাই হল।”

টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী বলেন, ‘কর্মফল ভুগতেই হবে। যারা অন্যায় করেছে, তাদের অন্য কোনওভাবে তো রেহাই হবে না। ক্ষমতার মোহে যারা অন্ধ ছিলেন, দেখুন তারা কী করবে। তোলাবাজি ভীষণ হয়েছে। এক একটা কার্ড কত কত টাকায় বিক্রি হয়েছে।"