
রাজ্যে ১৮ হাজার ছাত্রীর অ্যাকাউন্টে সরাসরি ঢুকল টাকা, জানুন কী কারণে
Balurghat: সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হল কন্যারত্ন দিবস।শুক্রবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন জেলার প্রশাসনিক আধিকারিকরা।
Balurghat: সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হল কন্যারত্ন দিবস।শুক্রবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। একই সঙ্গে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের অনুষ্ঠান। জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি, বালুরঘাটের মহকুমাশাসক দীপান্বিতা পাত্র-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের আর্থিক সহায়তার বিষয়টি তুলে ধরা হয়।