Nepal Bhutan Flood: হিমবাহের হ্রদ ফেটে হড়পা বান ভুটানে, অর্ণবের প্রভাবে ভারী বৃষ্টি নেপালে

হিমবাহ ফেটে ভয়াবহ হড়পা বান ভুটানে! অন্যদিকে, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেপালে। প্রকৃতির রুদ্ররূপে উদ্বেগ বাড়ছে হিমালয় ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়।

Share this Video

হিমবাহ ফেটে ভয়াবহ হড়পা বান ভুটানে! অন্যদিকে, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেপালে। প্রকৃতির রুদ্ররূপে উদ্বেগ বাড়ছে হিমালয় ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়। ভুটানের বন্যার প্রভাব ঘিরে সতর্ক পশ্চিমবঙ্গ ও অসমও। ২৯ অক্টোবর সন্ধ্যায় ভুটানের গাসা জেলার লায়া অঞ্চলে সিনতাফু (Sintaphu) হিমবাহের হ্রদ ভেঙে বিপুল পরিমাণ জল নেমে আসে। মুহূর্তের মধ্যে সেই জল প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায় রাস্তা, সেতু ও বিভিন্ন পরিকাঠামো। ক্ষতিগ্রস্ত হয়েছে গাসা ছাছু পর্যটনকেন্দ্রও। মো ছু নদী হয়ে পুনাতসাংছু এবং পরে সংকোশ নদীর মাধ্যমে বন্যার জল ভারতের দিকে প্রবাহিত হয়। ভুটানে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।
এদিকে, সংকোশ নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কায় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং অসমের ধুবড়ি-সহ একাধিক এলাকায় সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গে ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীও প্রস্তুত রাখা হয়েছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে নেপালের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও তুষারপাতের সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ধস, হড়পা বান এবং তুষারধসের আশঙ্কা তৈরি হয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
একদিকে হিমবাহের হ্রদ ভেঙে ভুটানে বন্যা, অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে নেপালে দুর্যোগের আশঙ্কা, হিমালয় অঞ্চলের আবহাওয়া ও পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। কী পরিস্থিতি ভুটান, নেপাল এবং উত্তরবঙ্গে? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন।

Related Video