
Malda News : সিনেমার কায়দায় দিনেদুপুরে সোনার চেন ছিনতাই! নাটকীয় কায়দায় ধৃত যুবক
মালদা শহরের মাধবনগর বাঁধ রোডে দিনে দুপুরে প্রবীণ মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, ষাটোর্ধ্ব পঞ্চমী প্রামাণিক চিকিৎসার জন্য মাধবনগর স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন।
মালদা শহরের মাধবনগর বাঁধ রোডে দিনে দুপুরে প্রবীণ মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, ষাটোর্ধ্ব পঞ্চমী প্রামাণিক চিকিৎসার জন্য মাধবনগর স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় এক যুবক কথা বলার ছলে তাঁর গলার প্রায় এক ভরি সোনার চেন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ওই যুবককে ধরে ফেলেন। খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে।