বাংলা ও বিহারের ৬টি জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এমনই খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন,বাংলা ও বিহারকে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।
বাংলা ও বিহারের ৬টি জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এমনই খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন,বাংলা ও বিহারকে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। তিনি এনিয়ে হুঁশিয়ারিও দেন। বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল গঠন তিনি হতে দেবেন না। এদিকে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই ধরনের কোনও পরিকল্পনা সরকারের নেই। এই সংক্রান্ত যাবতীয় খবরকে ভুয়ো বলে দাবি করেছেন তারা।
সম্প্রতি, কয়েকটি রাজ্যে রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নর বদল করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছেন আরএন রবি। এত দিন তামিলনাড়ু রাজ্যপাল ছিলেন তিনি। একদা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং আইবি-তেও ছিলেন রবি। এবার ভোটমুখী বাংলার দায়িত্ব তাঁর কাঁধেই সপে দিলেন রাষ্ট্রপতি। এছাড়াও, বিহারে আরিফ মহম্মদের জায়গায় এসেছেন অবসরপ্রাপ্ত লেফটেনান্ট জেনারেল সৈয়দ আটা হাসনাইন (Lt. Gen. Syed Ata Hasnain)। এই দুই নিয়োগ নিয়েই যাবতীয় জল্পনার সূত্রপাত হয়েছে। অনেকেই মনে করছেন এই দুই নিয়োগের পিছনে কেন্দ্রের কোনও পরিকল্পনা রয়েছে। এনিয়ে নানা জল্পনাও ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্টে দাবি করা হয়েছিল যে পশ্চিবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর ও বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কিষাণগঞ্জ, কাটিহার নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের বিষয়টি বিবেচনা করছে সরকার। এক্ষেত্রে যুক্তি হল, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশের ফলে এই জেলাগুলির জনবিন্যাস পাল্টে গিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল না করা হলে এখানবার আদি বাসিন্দাদের অস্তিত্ব থাকবে না। বিহার ও পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদে বদল সেই পরিকল্পনার প্রাথমিক অংশ।
শনিবার কী বলেছেন মমতা
তিনি অভিযোগ করেন, কেন্দ্র সরকার 'বঙ্গভঙ্গ' করার পরিকল্পনা করছে। বাংলা ও বিহার নিয়ে এই পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করেন মমতা। এরপরেই মুখ্যমন্ত্রীর হুঙ্কার ইউনিয়ন টেরিটরি তৈরি করতে দেব না। মমতা বলেন,"বাংলা ও বিহারকে ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটোরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো। ওদের ধান্দা হচ্ছে বাংলাকে ভাগ করা। আবার একটা বঙ্গভঙ্গ করা। বিহারকে একবার ভাগ করেছে। বিহার থেকে ঝাড়খণ্ড হয়েছে। আবার বিহারকেও ভাগ করার চেষ্টা করছে। ডাবল ইঞ্জিন সরকার যেখানেই থাকবে সেখানেই লুটেপুটে খাবে। এটাই ওদের কাজ। করছে লুট, বলছে ঝুট।" এনিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব কথা কেউ বিশ্বাস করে না। কোনও বাঙালি বিশ্বাস করে না। তিনি ডিএ না দিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। অন্যদিকে, দিন ৫০ টাকা বেকার যুবকদের দিয়ে হাওয়া তোলার চেষ্টা করছেন। যা বাজেট তাতে ৮০ হাজারের কাছাকাছি বেকারকে ভাতা দিতে পারবেন। এদিকে আবেদন করছেন লক্ষ লক্ষ যুবক। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি, মিথ্যা কথায় বাঙালি আর ভুলবে না। ২৬-র নির্বাচনে এই সরকারের বিসর্জন হবে। বিজেপি সরকার গড়বে।"
কেন্দ্র কী বলল
শিলিগুড়ি করিডোরের কাছে বিহার ও পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হচ্ছে বলে দাবি করা সোশ্যাল মিডিয়া পোস্টগুলিকে সরকার খণ্ডন করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট এই দাবিগুলিকে ভুয়s বলে অভিহিত করেছে। তারা বলেছে যে সরকারের কাছে এই ধরনের কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই। সরকার নাগরিকদের তথ্যের জন্য সর্বদা সরকারি উৎসের উপর নির্ভর করার এবং শেয়ার করার আগে তা যাচাই করার আহ্বান জানিয়েছে।
